হোম > খেলা

রোমাঞ্চকর জয়ে যাত্রা শুরু হকি দলের

এশিয়ান গেমস বাছাই

স্পোর্টস রিপোর্টার

এশিয়ান গেমস হকির বাছাই পর্বে আজ বৃহস্পতিবার চায়নিজ তাইপেকে ৪-৩ গোলে হারিয়ে যাত্রা শুরু করল বাংলাদেশ হকি দল। ম্যাচের ‎প্রথম কোয়ার্টারে দুদলের লড়াই হয়েছে সমানে সমান। যদিও প্রথমে বাংলাদেশ গোল হজম করে। চতুর্থ মিনিটে চায়নিজ তাইপেকে এগিয়ে দেন লি চি-শুয়ান। অবশ্য ম্যাচে সমতায় ফিরতে বেশি দেরি করেনি বাংলাদেশ। ১৫ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করেন আশরাফুল ইসলাম।

সমতায় ফেরার পর পরের দ্বিতীয় কোয়ার্টারে শুরু থেকেই আক্রমণের মাত্রা বাড়িয়ে দেয় লাল-সবুজের জার্সিধারীরা। ফলে ২২ মিনিটে আবারও গোল পায় তারা। এবারও পেনাল্টি কর্নার থেকে গোল করেন আশরাফুল। বাংলাদেশ ২-১ গোলে এগিয়ে যায়। তৃতীয় কোয়ার্টারে পেনাল্টি কর্নার থেকে বাংলাদেশের তৃতীয় গোলটি করেন আমিরুল ইসলাম। তবে চতুর্থ কোয়ার্টারে লড়াই আবার জমে ওঠে। ৫৯ মিনিটে দ্বীন ইসলাম গোল করার পর দুই গোল হজম করে বাংলাদেশ। তবে শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়ে তারা।

আগামীকাল ‘বি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আমিরুল-রাব্বিদের প্রতিপক্ষ শ্রীলংকা। এরপর ৬ এপ্রিল উজবেকিস্তানের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। এশিয়ান গেমস বাছাইয়ে অংশ নেওয়া ৯ দলের মধ্যে শীর্ষ ৬টি দল মূল পর্বে খেলার সুযোগ পাবে।

রাজশাহীতে শুরু হচ্ছে ব্যাংকার্স ক্লাব ক্রিকেটের ১৩তম আসর

মুসলিমবিদ্বেষী স্লোগান নিয়ে ক্ষোভ, কড়া বার্তা দিলেন ইয়ামাল

ছোট পর্দায় ফুটবল-ক্রিকেটের যত খেলা

চূড়ান্ত হলো বিশ্বকাপের ৪৮ দল

হোবার্টের মৌসুমসেরা রিশাদ

এগিয়ে থেকেও ম্যাচ হারল বাংলাদেশ

স্পেনকে রুখে দিল মিশর, ইংল্যান্ডকে হারিয়ে চমক জাপানের

নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

বেইজিং স্পোর্টস বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বিকেএসপির সমঝোতা, ক্রীড়ায় নতুন দিগন্তের আশা

লিগ বন্ধ নিয়ে ক্ষোভ ঝাড়লেন ইমরুল কায়েস