হোম > খেলা

বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজের সূচি প্রকাশ

স্পোর্টস রিপোর্টার

এশিয়া কাপের প্রস্তুতির অংশ হিসেবে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। আসন্ন কুড়ি ওভারের সিরিজের জন্য পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আগামী ৩০ আগস্ট সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ ও নেদারল্যান্ডস। ১ ও ৩ সেপ্টেম্বর বাকি ম্যাচ দুটি খেলবে তারা। সবগুলো ম্যাচই হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

তার আগে ২৬ আগস্ট ঢাকার হযরত শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখবে নেদারল্যান্ডস। সেদিনই ম্যাচের ভেন্যু সিলেট চলে যাবে সফরকারী দল। সিরিজ শুরুর আগে সিলেটে তিনদিন অনুশীলন করবে নেদারল্যান্ডস। বিসিবি জানিয়েছে, দুই বোর্ডের আলোচনার মাধ্যমেই সিরিজের সূচি নির্ধারণ করা হয়েছে।

এশিয়া কাপের পর্দা উঠবে আগামী ৯ সেপ্টেম্বর। আয়োজক ভারত হলেও পুরো টুর্নামেন্ট হবে সংযুক্ত আরব আমিরাতে। মধ্যপ্রাচ্যের দেশটিতে ব্যাটারদের জন্য বাড়তি সুবিধা থাকে। সে বিষয়টি মাথায় রেখে নেদার‌ল্যান্ডসের বিপক্ষে সিলেটে সিরিজ আয়োজন করছে বিসিবি।

নেদার‌ল্যান্ডসের বিপক্ষে সিরিজের আগে নিজেদের প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ। এশিয়া কাপের জন্য ঘোষিত প্রাথমিক দলের ক্রিকেটারদের নিয়ে বৃহস্পতিবার (৬ আগস্ট) থেকে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ফিটনেস ক্যাম্প শুরু করবে স্বাগতিকরা।

এরপর বাংলাদেশের অনুশীলন ক্যাম্প শুরু হবে ১৫ আগস্ট। ২০ আগস্ট সিলেট পৌঁছাবে লিটন দাসরা। সেখানে বাকি প্রস্তুতি শেষে সিরিজ শুরু করবে বাংলাদেশ।

তাওহিদের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে বাংলাদেশ

ফাইনাল দেখা যাবে ২০০ টাকায়

তাওহিদের সেঞ্চুরি, অপেক্ষায় লিটন

অভিষেকেই বিব্রতকর রেকর্ডের পাতায় রবিন

মোসাদ্দেকের ২২০, অমিত-শিবলির সেঞ্চুরি

অল্প পুঁজিতে রোমাঞ্চকর জয়ে সিরিজ ভারতের

বেন্টন-অ্যাটকিনসনে সিরিজে সমতায় ইংল্যান্ড

প্রথম দিনের ২ সেশনেই রাবাদার ফাইফার

তানজিদের ফিফটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা বাংলাদেশের

রাবাদার তোপে প্রথম ঘণ্টায় ৩ উইকেট হারাল বাংলাদেশ