হোম > খেলা

পাকিস্তানের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

তিন ম্যাচে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামছে বাংলাদেশ ও পাকিস্তান। ম্যাচে পাকিস্তানের বিপক্ষে টস হেরে আগে বল করবে বাংলাদেশ। বাংলাদেশ সময় ৯টায় লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি।

দুই দেশের মুখোমুখি লড়াইয়ে অনেক এগিয়ে পাকিস্তান। ১৮ ম্যাচের মধ্যে মাত্র ২টি জিতেছে বাংলাদেশ। এর বাইরে ২০২৩ সালের এশিয়ান গেমসেও জিতেছিল তারা। সেটিতে অবশ্য দুই দেশের কোনোটিরই জাতীয় দল খেলেনি।

তাই ২০১৬ সালের পর আর টি-টোয়েন্টিতে পাকিস্তানকে হারাতে পারেনি বাংলাদেশ। টানা ৯ ম্যাচ হারের বৃত্ত থেকে বের হওয়ার লক্ষ্য নিয়েই এবার নতুন সিরিজ শুরু করবে লিটন দাসের দল।

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান, পারভেজ হোসেন, লিটন দাস (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মেহেদী হাসান, জাকের আলী, শামীম হোসেন, রিশাদ হোসেন, তানজিম হাসান, হাসান মাহমুদ ও শরীফুল ইসলাম।

পাকিস্তান একাদশ: ফখর জামান, সাইম আইয়ুব, মোহাম্মদ হারিস, সালমান আগা (অধিনায়ক), হাসান নওয়াজ, শাদাব খান, খুশদিল শাহ, ফাহিম আশরাফ, হাসান আলী, হারিস রউফ, আবরার আহমেদ।

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বাংলাদেশ-আরব ফুটবল ম্যাচ

৩ অক্টোবর শুরু হচ্ছে এনসিএল, সূচি প্রকাশ

৭ উইকেটের জয়ে সিরিজ ভারতের

ব্রুকের তাণ্ডবে লণ্ডভণ্ড শ্রীলঙ্কা, ইংল্যান্ডের বড় জয়

বিশ্ব ক্যারম চ্যাম্পিয়নশিপে চোখ রেখে নতুন এডহক কমিটির পরিকল্পনা

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় কলম্বিয়ান মহাতারকার

শেষ মুহূর্তে এসপির গোলে তিন পয়েন্ট রিয়ালের

আর্জেন্টিনার জার্সিতে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি

ছোট পর্দায় আজ রয়েছে ইউরোপিয়ান ফুটবলের উত্তাপ

অধিনায়কত্ব করব নাÑজাপান থেকে বিসিবিকে জ্যোতির ইমেইল