হোম > খেলা

শীর্ষে চট্টগ্রাম, সিলেটের চতুর্থ হার

স্পোর্টস রিপোর্টার, সিলেট থেকে

চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে জয়ের অনেকটা আশা তৈরি করেছিল সিলেট টাইটান্স। ব্যাটারদের ব্যর্থতায় সেই সুযোগটা কাজে লাগাতে পারেনি স্বাগতিকরা। ম্যাচ হারে ১৪ রানের ব্যবধানে। এ জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে চট্টগ্রাম রয়্যালস। দিনের অন্য ম্যাচে নাসির হোসেনের অপরাজিত ৯০ রানে ভর করে নোয়াখালি এক্সপ্রেসকে হারায় ঢাকা ক্যাপিটালস।

দিনের দ্বিতীয় ম্যাচে আগে ব্যাট করতে নেমে অ্যাডাম রসিংটনের ৪৯ ও মাহমুদুল হাসান জয়ের ঝড়ো ৪৪ রানে ভর করে ৫ উইকেটে ১৯৮ রানে থামে চট্টগ্রামের ইনিংস। জয়-রসিংটন ছাড়া শেষদিকে অধিনায়ক শেখ মাহেদি খেলেন ১৩ বলে ৩৩ রানের ঝড়ো ইনিংস। ১৯৯ রানের লক্ষ্যে খেলতে নেমে আফিফ হোসেনের ৩৩ বলে ৪৬ ও খালেদ আহমেদের ৯ বলে ২৫ রান ছাড়া বলার মতো রান করতে পারেনি আর কেউ। তাতে ১৮৪ রানে থামে সিলেট টাইটান্সের ইনিংস।

এর আগে দিনের প্রথম ম্যাচে আগে ব্যাট করতে নেমে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ৬ উইকেটে ১৩৩ রান তোলে নোয়াখালি এক্সপ্রেস। টপ অর্ডারের ব্যর্থতার পর মোহাম্মদ নবীর ৪২ ও হায়দার আলীর ৪৭ রানে ভর করে এই সংগ্রহ পায় দলটি। ১৩৪ রানের লক্ষ্যে খেলতে নেমে নাসির হোসেনের অপরাজিত ৯০ রানে ভর করে ৩ উইকেটে ১৩৪ রান তুলে জয় নিশ্চিত করে ঢাকা ক্যাপিটালস। ম্যাচসেরা হওয়া নাসিরের ইনিংসে ছিল ১৪ চার ও দুই ছক্কা। এছাড়া ইমাদ ওয়াসিমের ব্যাটে আসে ১৬ বলে ২৯ রান।

এবারও ‘ট্রু’ উইকেটে খেলতে চান মিরাজ

রাফিনের বিধ্বংসী বোলিংয়ে একতরফা জয় বরগুনা জেলা স্কুলের

স্পোর্টিংয়ের সঙ্গে ড্র করেও সেমিফাইনালে আর্সেনাল

রিয়ালকে বিদায় করে সেমিফাইনালে বায়ার্ন

বিশ্বকাপের আগে আইনি মারপ্যাঁচে মেসি

টিভিতে পিএসএলসহ ইউরোপা লিগের যত খেলা

আবেদন মিন্টুর, মারুফের ‘না’

ওপেনিংয়ে থিতু সাইফ-তানজিদ

বিশ্ব ক্রিকেটে ভারতের একচ্ছত্র আধিপত্য, উইজডেনের রিপোর্টে চাঞ্চল্য

ক্রিকেটের ক্লাব বিশ্বকাপ দেখতে চান স্মিথ