হোম > খেলা

মাহেদি আমাদের ম্যাচ থেকে ছিটকে দিয়েছে: আসালঙ্কা

স্পোর্টস রিপোর্টার

বাংলাদেশের কাছে ৮ উইকেটে হারের ম্যাচে শ্রীলঙ্কার সংগ্রহটাই ছিল সাদামাটা- মাত্র ১৩২ রানের। এদিন স্বাগতিকদের হাতের নাগালে আটকে রাখার কাজটা সামনে থেকে করেন মাহেদি হাসান। তার বোলিংয়ের সামনে অসহায় ছিল শ্রীলঙ্কার ব্যাটাররা। তাই ম্যাচ শেষে স্বাগতিকদের অধিনায়ক চারিথ আসালঙ্কার সরল স্বীকারোক্তি- মাহেদিই তাদের ম্যাচ থেকে ছিটকে দিয়েছে।

এর আগে গত মে মাসে পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টির একাদশে ছিলেন মাহেদি। এরপরই একাদশ থেকে বাদ পড়েন এই অফস্পিনিং অলরাউন্ডার। টানা ৪ ম্যাচ পর একাদশে সুযোগ পেয়ে করলেন ক্যারিয়ার সেরা বোলিং। ৪ ওভারে হাত ঘুরিয়ে মাত্র ১১ রানের বিনিময়ে নেন ৪ উইকেট। অনুমিতভাবেই জিতেছেন ম্যাচসেরার পুরস্কার। তাই ম্যাচ শেষে মাহেদির প্রশংসা করতে ভুলেননি শ্রীলঙ্কার অধিনায়ক।

সংবাদ সম্মেলনে আসালঙ্কা বলেন, ‘আমি বাংলাদেশকে কৃতিত্ব দিতে চাই। বিশেষ করে মাহেদিকে। সে দারুণ বোলিং করেছে। তারা ফিল্ডিংয়েও দারুণ ছিল। অন্যদিকে আমরা ভুল করে গেছি। টি-টোয়েন্টিতে এতো ভুল করা যায় না। কারণ এটা দ্রুততম সংস্করণ। ভালো করার জন্য আমাদের ভুলের পরিমাণ কমাতে হবে।’

তিনি আরো বলেন, ‘আমি মনে করি মাহেদি আমাদের ম্যাচ থেকে ছিটকে দিয়েছে। সে সত্যিই দারুণ বোলিং করেছে। এরপর ব্যাটিংয়ে তানজিদ অসাধারণ এক ইনিংস খেলেছে। সে বেশ ভালোভাবেই পাল্টা আক্রমণ করতে পেরেছে। দেখে মনে হচ্ছিল উইকেটে স্পিন ধরেছে। আমাদের ব্যাটাররা কিছু বাজে সিদ্ধান্ত নিয়েছিল। আমার মনে হয় এ কারণে আমাদের হারতে হয়েছে।’

ইকুয়েডরেকে বিদায় করে রাউন্ড অব সিক্সটিনে মেক্সিকো

জার্মানি জাপান নেদারল্যান্ডসের বিদায়ের দিনে ব্রাজিলের আনন্দ

বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ালেন ডাচ কোচ

থ্রি লায়ন্সের আক্রমণ বনাম লিওপার্ডদের রক্ষণ

ডাগআউটের গ্র্যান্ডমাস্টার ‘ডন’ কার্লো!

জোড়া গোলে সুইডেনকে বিদায় করে মেসির পাশে এমবাপ্পে

টিভির পর্দায় ইংল্যান্ডের বিশ্বকাপ ম্যাচসহ আরো যত খেলা

জার্মানির গোল ছিনতাই হয়েছে-বলছেন থিয়েরি অঁরি

জার্মানি এখন আর প্রথম সারির দল নয় : নাগলসম্যান

‘ব্রাজিল হারবে’ বলায় অর্থনীতিবিদ ক্লেমেন্তকে নেইমারের খোঁচা