হোম > খেলা

চাপা পড়ে থাকল না ৬৪ দল নিয়ে বিশ্বকাপ আয়োজনের প্রস্তাব

উয়েফা প্রধানের ঘোর বিরোধিতা

স্পোর্টস ডেস্ক

ইগনাসিও আলোনসো প্রস্তাবটা আগেই দিয়েছিলেন। ৬৪ দল নিয়ে আয়োজন করা হোক ২০৩০ বিশ্বকাপ, উরুগুয়ে ফুটবল ফেডারেশন সভাপতির এমন প্রস্তাবের ঘোর বিরোধিতা করেছিলেন ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার প্রধান আলেক্সান্ডার সেফেরিন। তাতে অবশ্য বিষয়টি চাপা পড়ে থাকেনি। এবার ৬৪ দেশ নিয়ে বিশ্বকাপ আয়োজনের আনুষ্ঠানিক প্রস্তাব দিলেন দক্ষিণ আমেরিকান ফুটবল সংস্থার (কনমেবল) সভাপতি আলেসান্দ্রো ডমিনগেজ।

তিনি বলেন, ‘বিশ্বকাপের শতবর্ষ (২০৩০ বিশ্বকাপ) উদযাপন দারুণ কিছু হবে। ১০০ বছর কেবল একবারই উদযাপন করার সুযোগ আসে। এজন্যই আমরা প্রথমবারের মতো ৬৪ দল নিয়ে বিশ্বকাপ আয়োজনের প্রস্তাব দিচ্ছি। এমনটা হলে সবকটি দেশ বিশ্বকাপের অভিজ্ঞতা নিতে পারবে। পৃথিবীর কেউই উদযাপনের বাইরে থাকবে না।’

এর আগে উরুগুয়ে ফুটবল ফেডারেশন প্রধানের এমন প্রস্তাবের সমালোচনা করে সেফেরিন বলেছিলেন, ‘আমার কাছে এটা খুবই বাজে প্রস্তাব মনে হচ্ছে। এই প্রস্তাব আপনাদের চেয়ে আমার কাছে বেশি বিস্ময়কর।’

স্বেচ্ছায় প্রথম বল খেলেছিলেন রবিন

পাকিস্তানের কাছে হেরে বিদায়, সমর্থকদের কাছে ক্ষমা প্রার্থনা শমিতের

বাংলাদেশে বসছে ২০২৮ অলিম্পিক ক্রিকেটের বাছাইপর্ব

শারজাহ টেস্টের নিয়ন্ত্রণ জিম্বাবুয়ের হাতে

শুরু ৯ অক্টোবর, শেষ ২৩ নভেম্বর

আনচেলত্তির ছাঁটাই চান রোমারিও

তাওহিদের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে বাংলাদেশ

ফাইনাল দেখা যাবে ২০০ টাকায়

তাওহিদের সেঞ্চুরি, অপেক্ষায় লিটন

অভিষেকেই বিব্রতকর রেকর্ডের পাতায় রবিন