হোম > খেলা

২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার

চলমান ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরে নিরাপত্তা ইস্যুতে অংশ নিচ্ছে না বাংলাদেশ। তবে এই আসরে অংশ না নিলেও ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ। এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। তারা জানিয়েছে, ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটে খেলা ৮ দলের সাথে স্বাগতিক দেশ এবং র‍্যাংকিংয়ের পরের ৩ দেশ মিলিয়ে মোট ১২ দেশ বিশ্বকাপে সরাসরি খেলবে। তাই এবারের বিশ্বকাপে না খেললেও র‍্যাংকিংয়ের অবস্থানের কারণে বাংলাদেশের বিশ্বকাপে সরাসরি খেলা নিশ্চিত।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটের ৮ দল- ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ড। আর ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপের স্বাগতিক দেশ অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড। নিউজিল্যান্ড এবার সুপার এইট খেলায় পরের আসরে যোগ হবে এক দল তথা অস্ট্রেলিয়া। ৮ দলের সাথে অস্ট্রেলিয়া মিলে মোট ৯ দল। ১২ দলের মধ্যে বাকি ৩ দল র‍্যাংকিংয়ে এগিয়ে থাকা দলগুলো থেকে সুযোগ পাবে।

বর্তমান র‍্যাংকিং অনুযায়ী শুরুর ৯ দলের বাইরে থাকা দলগুলোর মধ্যে সবচেয়ে এগিয়ে থাকা ৩ দল হলো বাংলাদেশ, আফগানিস্তান এবং আয়ারল্যান্ড। ৯ মার্চ ফাইনালের পরের দিন পর্যন্ত বিশ্বকাপ বাদে আর কোনো খেলাও নেই। ফলে র‍্যাংকিংয়েও কোনো পরিবর্তন আসবে না। ১০, ১১ এবং ১২ নম্বরে এই ৩ দলই থাকছে। যে কারণে বিশ্বকাপে সরাসরি অংশ নেওয়া ১২ দলের তালিকায় ঢুকে গেল বাংলাদেশ।

ফিট রাখতেই শরিফুলকে কাউন্টি খেলার অনুমতি দেয়নি বিসিবি

শ্রীলঙ্কাকে বাঁচাতে পারে কেবল বৃষ্টি!

অক্টোবরে দ্বিপাক্ষিক সিরিজে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান

বিশ্বকাপ সেনসেশন বোয়াদিকে রের্কড মূল্যে কিনল ম্যানসিটি

স্টার্কের দখলে টেস্ট বোলিংয়ের শীর্ষস্থান

পিএফএ বর্ষসেরা ব্রুনো ফার্নান্দেজ ও খাদিজা শ

বোল্টের কীর্তি ছাপিয়ে চীনা রোবটের নয়া বিশ্বরেকর্ড

রোনালদোকে বেঞ্চে রেখে ১০ জন নিয়েও জিতল আল নাসর

‘এই বোলিং দল যেকোনো কন্ডিশনেই পারফর্ম করবে’

যে সম্ভাবনা ও সমীকরণের সামনে বাংলাদেশ