হোম > খেলা

আনিসুল ইমনের সেঞ্চুরিতে ২৬৪ তে থামল মোহামেডান

স্পোর্টস ডেস্ক

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ঢাকা প্রিমিয়ার লিগে মুখোমুখি হয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী ও মোহামেডান। এই ম্যাচে আগে ব্যাটিংয়ে নেমে ২৬৪ রানে থেমেছে মোহামেডানের ইনিংস। আনিসুল ইসলাম ইমনের সেঞ্চুরির পরও দলীয় সংগ্রহ ৩০০ পার করতে পারেনি দলটি।

আগে ব্যাটিংয়ে নেমে আনিসুল ইমন ও মাহিদুল ইসলাম অঙ্কনের ইনিংসে ভর করে বড় সংগ্রহের ভিত পায় মোহামেডান। ইমন ১১৮ বলে ১১৪ ও অঙ্কনের ব্যাটে আসে ৪৮ রান। তাতে মনে হচ্ছিল মোহামেডানের সংগ্রহ পাবে দলটি। কিন্তু মোহামেডানের অন্য ব্যাটারদের ব্যর্থতায় সেই পথে আর হাঁটতে পারেনি দলটি।

তৃতীয় সর্বোচ্চ ২০ রান আসে মুশফিকুর রহিমের ব্যাটে। এ ছাড়া ১৮ রান করেন মেহেদি হাসান মিরাজ। আবাহনীর হয়ে ৪৯ রানে তিন উইকেট নেন নাহিদ রানা। এ ছাড়া মৃত্যুঞ্জয় চৌধুরী ও রকিবুল হাসান নেন দুইটি করে উইকেট।

স্বেচ্ছায় প্রথম বল খেলেছিলেন রবিন

পাকিস্তানের কাছে হেরে বিদায়, সমর্থকদের কাছে ক্ষমা প্রার্থনা শমিতের

বাংলাদেশে বসছে ২০২৮ অলিম্পিক ক্রিকেটের বাছাইপর্ব

শারজাহ টেস্টের নিয়ন্ত্রণ জিম্বাবুয়ের হাতে

শুরু ৯ অক্টোবর, শেষ ২৩ নভেম্বর

আনচেলত্তির ছাঁটাই চান রোমারিও

তাওহিদের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে বাংলাদেশ

ফাইনাল দেখা যাবে ২০০ টাকায়

তাওহিদের সেঞ্চুরি, অপেক্ষায় লিটন

অভিষেকেই বিব্রতকর রেকর্ডের পাতায় রবিন