হোম > খেলা

পিচ কিউরেটরের সঙ্গে তর্কে জড়িয়ে আলোচনায় গম্ভীর

স্পোর্টস ডেস্ক

অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির প্রথম ৪ ম্যাচ শেষে ২-১ ব্যবধানে পিছিয়ে আছে ভারত। তাই সিরিজ বাঁচাতে চাইলে আগামী ৩১ জুলাই লন্ডনের দ্য ওভালে শুরু হতে যাওয়া শেষ ম্যাচে জিততেই হতে সফরকারীদের। আসন্ন ম্যাচের আগে অনুশীলনে একটু বেশিই ঘাম ঝরাচ্ছে শুভমান গিল, রবীন্দ্র জাদেজা, লোকেশ রাহুলরা। মহাগুরুত্বপূর্ণ সে ম্যাচের আগে আলোচনায় উঠে এসেছেন গৌতম গম্ভীর।

সিরিজের শেষ টেস্ট শুরুর আগে ম্যাচ ভেন্যু ওভালের পিচ কিউরেটরের সঙ্গে তর্কে জড়িয়েছেন গম্ভীর। এমমটাই জানিয়েছে ভারতের জনপ্রিয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

ওভাল টেস্ট শুরু হতে বাকি আর মাত্র দুই দিন। তার আগে মঙ্গলবার (২৯ জুলাই) শিষ্যদের নিয়ে নিবিড় অনুশীলনে দেখা যায় গম্ভীরকে। অনুশীলনের এক পর্যায়ে ওভালের পিচ কিউরেটরের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় শুরু করেন সাবেক এই ক্রিকেটার। তাতে দলীয় অনুশীলন কিছুক্ষণের জন্য বন্ধ ছিল।

প্রতিবেদনে টাইম অব ইন্ডিয়া জানায়, পিচ সম্পর্কিত বিষয় নিয়ে কিউরেটরের সঙ্গে তর্কে জড়ান গম্ভীর। এ সময় তাকে আঙুল উঁচিয়ে কথা বলতে দেখা যায়। সাবেক ওপেনার চিৎকার করে বলেন, ‘আমাদের কি করতে হবে সেটা তোমাকে বলে দিতে হবে না।’

যদিও ভারতীয় টিম ম্যানেজমেন্ট বা ওভাল গ্রাউন্ডস কর্তৃপক্ষ এই বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

জানা গেছে, সিরিজের শেষ টেস্টের জন্য সবুজ পিচ তৈরি করবে ইংল্যান্ড। তার মানে আসন্ন ম্যাচটিতে বাড়তি সহায়তা থাকছে পেসারদের জন্য।

ইকুয়েডরেকে বিদায় করে রাউন্ড অব সিক্সটিনে মেক্সিকো

জার্মানি জাপান নেদারল্যান্ডসের বিদায়ের দিনে ব্রাজিলের আনন্দ

বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ালেন ডাচ কোচ

থ্রি লায়ন্সের আক্রমণ বনাম লিওপার্ডদের রক্ষণ

ডাগআউটের গ্র্যান্ডমাস্টার ‘ডন’ কার্লো!

জোড়া গোলে সুইডেনকে বিদায় করে মেসির পাশে এমবাপ্পে

টিভির পর্দায় ইংল্যান্ডের বিশ্বকাপ ম্যাচসহ আরো যত খেলা

জার্মানির গোল ছিনতাই হয়েছে-বলছেন থিয়েরি অঁরি

জার্মানি এখন আর প্রথম সারির দল নয় : নাগলসম্যান

‘ব্রাজিল হারবে’ বলায় অর্থনীতিবিদ ক্লেমেন্তকে নেইমারের খোঁচা