হোম > খেলা

এবার ভারতীয় ক্রিকেটারের বিরুদ্ধে মামলা

স্পোর্টস ডেস্ক

মামলা হয়েছে ভারতীয় ক্রিকেটার যশ দয়ালের বিরুদ্ধে। এর আগে বিয়ের প্রলোভন দেখিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে সবশেষ আইপিএল জেতা দয়ালের বিরুদ্ধে শারীরিক, মানসিক ও আর্থিক নির্যাতনের অভিযোগ আনেন ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদের এক নারী। সেই অভিযোগের ভিত্তিতেই এই পেসারের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেছে গাজিয়াবাদ পুলিশ।

ভারতের জনপ্রিয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, গত ৬ জুলাই দয়ালের বিরুদ্ধে মামলা করে গজিয়াবাদ পুলিশ। মামলার পর বিষয়টি নিয়ে তদন্ত চলছে। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রীর অনলাইন অভিযোগ পোর্টালের মাধ্যমে গত ২১ জুন অভিযোগ দায়ের করেন ওই নারী। অভিযোগকারীর দাবি, তার সঙ্গে ৫ বছর সম্পর্ক ছিল দয়ালের। এই সময়ে বিয়ের কথা বলে বেশ কয়েকবার শারীরিক সম্পর্ক করেছেন তিনি। প্রতারণার বিষয়টি বুঝতে পারলে পরবর্তীতে ওই নারীকে শারীরিকভাবে আঘাত করেন দয়াল। নিজের অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য অভিযোগপত্রে দয়ালের সঙ্গে কথোপকথনের স্ক্রিনশট, ভিডিও কল ও ছবি তুলে ধরেছেন ওই নারী।

অভিযোগপত্রে তিনি বলেন, ‘যশ দয়ালের সঙ্গে আমার দীর্ঘ ৫ বছরের সম্পর্ক ছিল। সে বিয়ের প্রলোভন দেখিয়ে আমাকে মানসিক, শারীরিক ও আর্থিকভাবে ব্যবহার করেছে। সে আমাকে তার পরিবারের কাছে স্ত্রী হিসেবে পরিচয় করিয়েও দিয়েছিল। এজন্য আমি তাকে আরও বেশি বিশ্বাস করেছিলাম।’

ব্যাঙ্গালুরুর হয়ে সবশেষ আইপিএল জেতার পথে ১৫ ম্যাচে ১৩ উইকেট নেন এই পেসার। আইপিএলে শিরোপা জেতার এক মাস না যেতেই যৌন নিপীড়নের অভিযোগ উঠে তার বিরুদ্ধে। এবার সেটা মামলায় গড়াল।

পাকিস্তানের কাছে হেরে বিদায়, সমর্থকদের কাছে ক্ষমা প্রার্থনা শমিতের

বাংলাদেশে বসছে ২০২৮ অলিম্পিক ক্রিকেটের বাছাইপর্ব

শারজাহ টেস্টের নিয়ন্ত্রণ জিম্বাবুয়ের হাতে

শুরু ৯ অক্টোবর, শেষ ২৩ নভেম্বর

আনচেলত্তির ছাঁটাই চান রোমারিও

তাওহিদের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে বাংলাদেশ

ফাইনাল দেখা যাবে ২০০ টাকায়

তাওহিদের সেঞ্চুরি, অপেক্ষায় লিটন

অভিষেকেই বিব্রতকর রেকর্ডের পাতায় রবিন

মোসাদ্দেকের ২২০, অমিত-শিবলির সেঞ্চুরি