হোম > খেলা

বাংলাদেশ-ভারত ফাইনাল আজ

অনূর্ধ্ব-১৭ সাফ চ্যাম্পিয়নশিপ

স্পোর্টস রিপোর্টার

শ্রীলঙ্কায় চলমান সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের ফাইনালে আজ মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও ভারত। কলম্বোর রেসকোর্স স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় দুদলের শিরোপা নির্ধারণী ম্যাচটি শুরু হবে। এ টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হওয়ার অভিন্ন লক্ষ্য নিয়ে খেলছে বাংলাদেশ। এ মিশনে একেবারের শেষ প্রান্তে এখন অনূর্ধ্ব-১৭ দল। আজ ভারতকে হারিয়ে দিতে পারলেই সাফের শিরোপা জিতবে তারা। ফাইনাল ম্যাচটি জয়ে রাঙিয়ে দেওয়ার লক্ষ্য নিয়েই মাঠে নামবেন নাজমুল হুদা ফয়সালরা।

ফাইনালের আগে দুর্দান্ত পারফরম্যান্স শো করেছে বাংলাদেশের ছেলেরা। শারীরিক শক্তির দিক থেকে এগিয়ে থাকা পাকিস্তানকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ। এর আগে গ্রুপ পর্বে নেপালকে ৪-০ ও স্বাগতিক শ্রীলঙ্কাকে ৪-০ গোলে হারায় লাল-সবুজের জার্সিধারীরা।

অন্যদিকে, সেমিফাইনালে নেপালকে ৩-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে ভারত। গ্রুপ পর্বেও দলটি প্রতিরোধ্য ছিল। মালদ্বীপ, ভুটান ও পাকিস্তানকে হারিয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে উঠে তারা। তাই ভারতের বিপক্ষে ফাইনাল ম্যাচটি বাংলাদেশের জন্য সহজ হবে না। দুদলের মধ্যে ভালো লড়াই হবে। তবে চ্যালেঞ্জ নিতে প্রস্তুত বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল।

ফাইনাল ম্যাচ সামনে রেখে কোচ গোলাম রব্বানী ছোটন বলেছেন, লক্ষ্য পূরণের খুব কাছে দল। এবার ফাইনাল ম্যাচটি জিতে ট্রফি উঁচিয়ে ধরার আনন্দ-উৎসব করতে চায় বাংলাদেশের ছেলেরা। ফাইনাল ম্যাচের জন্য আত্মবিশ্বাসী ছোটনের দল।

স্যান্ডপেপার-কাণ্ডে খাজার দাবির পক্ষে সেয়ার্স, বললেন ‘সবাই জানত’

সাইফের নেতৃত্বে রাইজিং স্টার্স টুর্নামেন্টে যাচ্ছে 'এ' দল

এই হার ভীষণ হৃদয়বিদারক: হামজা

রোনালদোবিহীন প্রথম ম্যাচেই পর্তুগালের বড় হার

স্যান্ডপেপারের আঁচড়ে ‘ক্ষতবিক্ষত’ অস্ট্রেলীয় ক্রিকেট

প্রোটিয়া ডেরায় বাংলাদেশের কঠিন পরীক্ষা

ছোট পর্দায় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের সঙ্গে থাকছে স্পেন-ইংল্যান্ড মহারণ

এবার কোচ হিসেবে সাফ জিততে চান মুসা

গোল না পাওয়ার আফসোস ভুটান কোচের

ভিএআর প্রযুক্তির যুগে বাংলাদেশ