হোম > খেলা

শ্রীলঙ্কাকে বিধ্বস্ত করল ভুটান

স্পোর্টস রিপোর্টার

সাফ অনূর্ধ্ব ২০ নারী চ্যাম্পিয়নশিপে নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে ভুটান। এটা টুর্নামেন্টে তাদের দ্বিতীয় জয়। অন্যদিকে কোনো ম্যাচ না জিতে বয়সভিত্তিক সাফ টুর্নামেন্ট শেষ করল লঙ্কান মেয়েরা।

আগেই শিরোপা দৌঁড়ে থেকে ছিটকে গেছে ভুটান ও শ্রীলঙ্কা। তাই ম্যাচটি তাদের জন্য ছিল কেবল মাত্র আনুষ্ঠানিকতার। এই ম্যাচেও সান্ত্বনার জয় তুলে নিতে পারেনি শ্রীলঙ্কা। উল্টো হেরেছে বড় ব্যবধানে।

তাদের বিপক্ষে ভুটানের হয়ে হ্যাটট্রিক করেন প্রিয়া গালি। একবার করে জালের দেখা পান সাংগে ওয়াংমো ও নামসেল ওয়াংজোম। টেবিলের তিনে থেকে টুর্নামেন্ট শেষ করল ভুটান। ২ জয়ে তাদের সংগ্রহ ৬ পয়েন্ট। দলটির প্রথম জয়টিও ছিল শ্রীলঙ্কার বিপক্ষে- সমান ব্যবধানে। ৬ ম্যাচের সবকটি হারায় লঙ্কান মেয়েদের নামের পাশে কোনো পয়েন্ট যোগ হয়নি। টেবিলের তলানীতে থেকে টুর্নামেন্ট শেষ করল তারা।

টুর্নামেন্টের শিরোপার লড়াইয়ে সোমবার (২১ জুলাই) সন্ধ্যা সাতটায় নেপালের বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক বাংলাদেশ। আসন্ন ম্যাচটিতে ড্র করলেই চ্যাম্পিয়ন হবে আফঈদা খন্দকার অ্যান্ড কোং।

তপুর জোড়া গোলে সান মারিনোর বিপক্ষে জিতল বাংলাদেশ

বৃষ্টির দিনে মুশফিক, তাওহিদ ও শুক্কুরের সেঞ্চুরি, সাকলাইনের ফাইফার

যুদ্ধ আর অনিশ্চয়তা সঙ্গী ইরানের

বিশ্বকাপে নিষিদ্ধ ভুভুজেলা-লেজার

শিকড়ের টানে বিশ্বমঞ্চে ২৮৯ ফুটবলার

ঢাকায় পৌঁছে ফুলেল শুভেচ্ছায় সিক্ত অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা

লর্ডসে পেসারদের দাপট চলছেই

বিশ্বকাপ দেখাবে বিটিভি, টি স্পোর্টস ও সময় টিভি

পেমেন্ট জটিলতায় ম্যাচ বয়কট ব্রাদার্সের, ওয়াকওভার পেল অগ্রণী ব্যাংক

বিশ্বকাপে গোল্ডেন বুটের লড়াইয়ে এগিয়ে যারা