হোম > খেলা

আর্সেনালকে রুখে দিলো ব্রেন্টফোর্ড

ইংলিশ প্রিমিয়ার লিগ

স্পোর্টস ডেস্ক

উয়েফা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে পাওয়া বড় জয়ের আত্মবিশ্বাস কাজে লাগাতে পারল না আর্সেনাল। ইংলিশ প্রিমিয়ার লিগে ফিরেই অচেনা তারা। নিজেদের সবশেষ ম্যাচে ব্রেন্টফোর্ডের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে মিকেল আর্তেতার শিষ্যরা।

এমিরেটস স্টেডিয়ামে এদিন প্রথম পছন্দের বেশ কয়েকজনকে শুরুর একাদশে পায়নি আর্সেনাল। সেটার প্রভাব পড়ে তাদের মাঠের খেলায়৷ ব্রেন্টফোর্ডের বিপক্ষে খুঁজে পাওয়া যায়নি চেনা আর্সেনালকে। বল দখলে এগিয়ে থাকলেও ম্যাচে লম্বা সময় ভালো কোনো সুযোগ তৈরি করতে পারেনি তারা। নিজেদের বিবর্ণতার দিনে ৬১ মিনিটে টমাস পার্টির গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। ১৩ মিনিট পর গোলটার শোধ দেন ব্রেন্টফোর্ডের ফরওয়ার্ড ইয়োনে উইজা।

এ নিয়ে প্রিমিয়ার লিগে টানা দুই ম্যাচে পয়েন্ট ভাগ করল আর্সেনাল। গত সপ্তাহে গুডিসন পার্কে গিয়ে এভারটনের সঙ্গে সমান গোলে ড্র করে লন্ডনের ক্লাবটি। টানা জয়ের বাইরে থাকায় শিরোপা লড়াইয়ে বেশ পিছিয়ে পড়েছে টেবিলের দুইয়ে থাকা আর্সেনাল। ৩২ ম্যাচে তাদের সংগ্রহ ৬৩ পয়েন্ট। ১০ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে আছে লিভারপুল। এক ম্যাচ কম খেলেছে মার্সিসাইডের ক্লাবটি। ৫৭ পয়েন্ট নিয়ে তিনে অবস্থান করছে নটিংহাম ফরেস্ট। ৪৩ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে আছে ব্রেন্টফোর্ড।

স্বেচ্ছায় প্রথম বল খেলেছিলেন রবিন

পাকিস্তানের কাছে হেরে বিদায়, সমর্থকদের কাছে ক্ষমা প্রার্থনা শমিতের

বাংলাদেশে বসছে ২০২৮ অলিম্পিক ক্রিকেটের বাছাইপর্ব

শারজাহ টেস্টের নিয়ন্ত্রণ জিম্বাবুয়ের হাতে

শুরু ৯ অক্টোবর, শেষ ২৩ নভেম্বর

আনচেলত্তির ছাঁটাই চান রোমারিও

তাওহিদের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে বাংলাদেশ

ফাইনাল দেখা যাবে ২০০ টাকায়

তাওহিদের সেঞ্চুরি, অপেক্ষায় লিটন

অভিষেকেই বিব্রতকর রেকর্ডের পাতায় রবিন