হোম > খেলা

দ্বিতীয় সেঞ্চুরির দেখা পেলেন সাদমান

স্পোর্টস রিপোর্টার

শুরু থেকেই দারুণ ব্যাটিং করছিলেন সাদমান ইসলাম অনিক। উদ্বোধনী জুটিতে শতরান যোগ করে এনামুল হক বিজয় ফিরলেও সেঞ্চুরির দিকে এগিয়ে যাচ্ছিলেন বাঁহাতি ব্যাটার। অবশেষে প্রত্যাশিত তিন অঙ্কের ঘরে পৌঁছে গেলেন সাদমান।

সেঞ্চুরি করার পথে ১৬টি বাউন্ডারি মারেন সাদমান। এটা টেস্ট ক্যারিয়ারে এই ওপেনারের দ্বিতীয় শতক। এর আগে ২০২১ সালের জুলাইয়ে হারারেতে এই জিম্বাবুয়ের বিপক্ষেই সাদা পোশাকের ক্রিকেটের প্রথম সেঞ্চুরির দেখা পেয়েছিলেন। গত বছর পাকিস্তানের বিপক্ষে তিন অঙ্কের ঘরে যেতে পারতেন। কিন্তু মাত্র ৭ রানের আক্ষেপ নিয়ে আউট হতে হয় তাকে। এবার আর হতাশ হয়ে মাঠ ছাড়তে হলো না সাদমানকে।

এর আগে উদ্বোধনী জুটিতে বিজয়কে সঙ্গে নিয়ে ১১৮ রানের জুটি গড়েন সাদমান। এর মাধ্যমে দীর্ঘ ৩২ ইনিংস পর এই সংস্করণে শতরানের জুটি পায় বাংলাদেশ। এর আগে সবশেষ ২০২২ সালে চট্টগ্রাম টেস্টে ভারতের বিপক্ষে নাজমুল হোসেন শান্ত ও জাকির হাসানের ব্যাটে শতরানের জুটি পেয়েছিল দলটি।

ছোট পর্দায় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের সঙ্গে থাকছে নেশনস লিগের রোমাঞ্চ

স্বেচ্ছায় প্রথম বল খেলেছিলেন রবিন

পাকিস্তানের কাছে হেরে বিদায়, সমর্থকদের কাছে ক্ষমা প্রার্থনা শমিতের

বাংলাদেশে বসছে ২০২৮ অলিম্পিক ক্রিকেটের বাছাইপর্ব

শারজাহ টেস্টের নিয়ন্ত্রণ জিম্বাবুয়ের হাতে

শুরু ৯ অক্টোবর, শেষ ২৩ নভেম্বর

আনচেলত্তির ছাঁটাই চান রোমারিও

তাওহিদের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে বাংলাদেশ

ফাইনাল দেখা যাবে ২০০ টাকায়

তাওহিদের সেঞ্চুরি, অপেক্ষায় লিটন