হোম > খেলা

বিকেএসপিতে ‘গোল ও ছক্কার ফুলঝুরি’ ক্রীড়া প্রতিভা অন্বেষণ

স্টাফ রিপোর্টার (ঢাকা উত্তর)

বিকেএসপি আয়োজিত দেশব্যাপী ক্রিকেট ও ফুটবলের জন্য ‘গোল ও ছক্কার ফুলঝুরি’ শীর্ষক প্রতিভা অন্বেষণ কার্যক্রমের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ঢাকা বিকেএসপিসহ বিকেএসপির আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র দিনাজপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট ও চট্টগ্রাম এবং ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে অনূর্ধ্ব-১৬ প্রতিভাবান ফুটবল এবং ক্রিকেট খেলোয়াড়দের নিয়ে এ কার্যক্রম অনুষ্ঠিত হবে।


বিকেএসপির জনসংযোগ কর্মকর্তা আশরাফুজ্জামান জানান, দেশের প্রত্যেক বিভাগ থেকে ফুটবল ও ক্রিকেটে দুজন করে মোট ১৬ জন প্রতিভাবান খেলোয়াড় বাছাই করে আগামী ১ নভেম্বর ঢাকা বিকেএসপিতে চূড়ান্ত বাছাই অনুষ্ঠিত হবে। এ কর্মপরিকল্পনার মূল উদ্দেশ্য ক্রীড়ামুখী শিশুদের উৎসাহিত করা এবং জাতীয় পর্যায়ের জন্য ভবিষ্যৎ ক্রীড়াবিদ তৈরি করা । আগ্রহী খেলোয়াড়দের (বালক) জন্মসনদ, এক কপি পাসপোর্ট সাইজের ছবি এবং প্রয়োজনীয় ক্রীড়া সামগ্রীসহ আগামী ২৫ অক্টোবর নিকটস্থ ভেন্যুতে সকাল ৯টা থেকে বিকাল ৪টার মধ্যে উপস্থিত থাকতে হবে।

বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুনীরুল ইসলাম বিকেএসপি আয়োজিত এ কর্মসূসিকে সময়োপযোগী পদক্ষেপ উল্লেখ করে বলেন, ‘দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে থাকা পাওয়ার হিটার ক্রিকেটার ও ফুটবলের জন্য স্ট্রাইকার ও স্কোরার খেলোয়াড়রা তাদের প্রতিভা বিকাশের সুযোগ পাবে। এ প্রতিভা অন্বেষণ থেকে প্রাপ্ত প্রতিভাবান খেলোয়াড়দের সব তথ্য ডেটা ব্যাংক তৈরি করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবং ক্রিকেট বোর্ডকে হস্তান্তর করা হবে। পরে বিকেএসপিতেও বিভিন্ন ক্যাপসুল প্রশিক্ষণের আয়োজন করা হবে। ফলে দেশের ক্রিকেট ও ফুটবল জাতীয় দল আরো বেশি সমৃদ্ধ হবে।’

তপুর জোড়া গোলে সান মারিনোর বিপক্ষে জিতল বাংলাদেশ

বৃষ্টির দিনে মুশফিক, তাওহিদ ও শুক্কুরের সেঞ্চুরি, সাকলাইনের ফাইফার

যুদ্ধ আর অনিশ্চয়তা সঙ্গী ইরানের

বিশ্বকাপে নিষিদ্ধ ভুভুজেলা-লেজার

শিকড়ের টানে বিশ্বমঞ্চে ২৮৯ ফুটবলার

ঢাকায় পৌঁছে ফুলেল শুভেচ্ছায় সিক্ত অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা

লর্ডসে পেসারদের দাপট চলছেই

বিশ্বকাপ দেখাবে বিটিভি, টি স্পোর্টস ও সময় টিভি

পেমেন্ট জটিলতায় ম্যাচ বয়কট ব্রাদার্সের, ওয়াকওভার পেল অগ্রণী ব্যাংক

বিশ্বকাপে গোল্ডেন বুটের লড়াইয়ে এগিয়ে যারা