হোম > খেলা

সালাউদ্দিন যা পারেননি, আসিফ-তাবিথ তা করে দেখিয়েছেন: আসিফ নজরুল

স্পোর্টস রিপোর্টার

জাতীয় ক্রীড়া পরিষদের আয়োজনে শনিবার জাতীয় স্টেডিয়ামে কুটনৈতিকদের সঙ্গে একটি প্রীতি ম্যাচ খেলেছে অন্তবর্তীকালীন সরকারের উপদেষ্টারা। এ ম্যাচে ১-০ গোলে জয় পাওয়ার পর আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ বললেন, ফুটবলে কাজী সালাউদ্দিন দীর্ঘ দিনে যা পারেননি, আসিফ-তাবিথ মিলে তা করে দেখিয়েছেন।

তিনি বলেন, 'আমি সালাউদ্দিন ভাইয়ের অনেক ভক্ত। সালাউদ্দিন ভাই ৮-১০ বছর চেষ্টা করে যা পারেননি। আমাদের আসিফ (ক্রীড়া উপদেষ্টা) ও তাবিথ (বাফুফে সভাপতি) সেটা করে দেখিয়েছে। আমি ১০ জুনের ম্যাচ দেখেছি। বাংলাদেশ ভালো খেলেছে । অফ দ্য বলও খেলছে আবার পায়ে বল রেখেছে। উদ্দেশ্যহীন কিছু ছিল না। আমরা বিগত সময়ে শুনতাম বাটু টুটুল উড়ায় দে। এই ধারা থেকে ফুটবল বেরিয়ে এসেছে।’

ফুটবলে জোয়ার উঠায় বেশ খুশি আসিফ নজরুল। তিনি বলেন, 'ফুটবল আমাদের লাইফ লাইন। অন্য দেশের হেজেমনি প্রতিষ্ঠার জন্য ক্রিকেটকে প্রাধান্য দিয়ে ফুটবলকে প্রায় মেরে ফেলা হয়েছে। আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত ফুটবলপ্রেমী। বাংলাদেশের নাড়ির স্পন্দন ফুটবল। আসিফ ও তাবিথ আউয়াল ফুটবলকে যতটুকু এগিয়ে নিয়েছে আশা করি এটা অব্যাহত থাকবে।'

ছোট পর্দায় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের সঙ্গে থাকছে নেশনস লিগের রোমাঞ্চ

স্বেচ্ছায় প্রথম বল খেলেছিলেন রবিন

পাকিস্তানের কাছে হেরে বিদায়, সমর্থকদের কাছে ক্ষমা প্রার্থনা শমিতের

বাংলাদেশে বসছে ২০২৮ অলিম্পিক ক্রিকেটের বাছাইপর্ব

শারজাহ টেস্টের নিয়ন্ত্রণ জিম্বাবুয়ের হাতে

শুরু ৯ অক্টোবর, শেষ ২৩ নভেম্বর

আনচেলত্তির ছাঁটাই চান রোমারিও

তাওহিদের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে বাংলাদেশ

ফাইনাল দেখা যাবে ২০০ টাকায়

তাওহিদের সেঞ্চুরি, অপেক্ষায় লিটন