হোম > খেলা

আম্পায়ার-রেফারিদের নিয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর উদ্যোগ

স্পোর্টস রিপোর্টার

আম্পায়ার ও রেফারিদের জাতীয় ক্রীড়া পরিষদের আওতায় আনার নতুন উদ্যোগ নিচ্ছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। আজ জাতীয় স্টেডিয়াম পরিদর্শনের সময় তিনি বলেন, ‘প্রতিটি সেক্টরে, গেমসে রেফারির প্রয়োজন হয়। অথচ তারা ক্রীড়া পরিষদের আওতায় নেই। আমাদের নির্বাহী পরিচালকের সঙ্গে কথা বলেছি, পরবর্তী সময়ে সব রেফারিকে ক্রীড়া পরিষদের আওতায় এনে কীভাবে তাদের একটি কমিউনিকেশনের মাধ্যমে আরো বেশি ইনভলভমেন্ট বাড়াতে পারি, তাদের যে সুযোগ-সুবিধা দরকার, সেগুলো আমরা পর্যাপ্ত পরিমাণ দিতে পারি, সে বিষয়গুলো নিয়ে একটি প্রাথমিক আলোচনা হয়েছে। তবে এটা এখনো ফাইনাল হয়নি।’

ক্রীড়া প্রতিমন্ত্রী রেফারিদের গুরুত্ব দিচ্ছেন। তিনি বলেন, ‘আমরা আলোচনা শুরু করেছি। পরবর্তীতে রেফারিদের সঙ্গে বসতে হবে। আমাদের ক্রীড়া পরিষদের যে নীতিমালা রয়েছে, কিছু জায়গা হয়তো পরিবর্তন করতে হবে। সেগুলো পরিবর্তন করে আমরা চাই যেন রেফারিরাও আমাদের একটি অংশ হয়। তাদেরও আমাদের ভেতরে নিয়ে আসা হবে।’

অন্যদিকে পাঁচ বছরের বেশি সময় ধরে মিরপুর সুইমিং পুলের ডিজিটাল স্কোর বোর্ড নষ্ট। সেখানে প্রতিযোগিতা হয় ঠিকই, কিন্তু হ্যান্ড টাইমিংয়ে। সুইমিংপুলে গ্যাস সমস্যা দীর্ঘদিনের। সেদিকে নজর দেবেন বলে আশ্বাস দিয়েছেন আমিনুল হক।

তানজিদ-নাহিদে বাংলাদেশের দারুণ সিরিজ

ফাহামিদুলদের নিয়ে ফুটবল ক্যাম্প শুরু

ঢাকায় সুলিভান ব্রাদার্স

নিরাপত্তা শঙ্কা থাকলেও বিশ্বকাপে খেলবে ইরান

ফুটসাল লিগ শুরু ২ মে

বিদায় বেলায় সম্মাননা পেলেন লিপু

বাংলাদেশে খেলবে লঙ্কান মেয়েরা

জাতীয় ক্রিকেট দলকে বিরোধীদলীয় নেতার অভিনন্দন

নিউজিল্যান্ড সিরিজের সূচি ঘোষণা

পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ে বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন