হোম > খেলা

জয়ে ফিরে কঠিন বাস্তবতার কথা শোনালেন ম্যানসিটি কোচ

স্পোর্টস রিপোর্টার, সিলেট থেকে

ইংলিশ প্রিমিয়ার লিগে জয়ে ফিরেছে ম্যানচেস্টার সিটি। নিজেদের সবশেষ ম্যাচে গতরাতে লিস্টার সিটিকে ২-০ গোলে হারিয়েছে আকাশি-নীল জার্সিধারী শিবির। জয়ে ফিরলেও যে আর লিগ জয়ের সম্ভাবনা নেই সে কঠিন বাস্তবতার কথা অকপটে স্বীকার করেছেন দলটির প্রধান কোন পেপ গার্দিওলা।

কিং পাওয়ার স্টেডিয়াম সাভিও ম্যানসিটিকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন আর্লিং হাল্যান্ড। লিস্টারকে হারিয়ে চার ম্যাচ পর লিগে জয়ের দেখা পেল ম্যানসিটি।

অন্যদিকে সব প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ ১৪ ম্যাচের মধ্যে এটা সিনিজেনদের দ্বিতীয় জয়। ৯ হারের বিপরীতে বাকি ৩টিতে ড্র করেছে ম্যানচেস্টারের ক্লাবটি।

লিগে ম্যানসিটির অবস্থান ৫ নম্বরে। ১৯ ম্যাচে তাদের সংগ্রহ ৩১ পয়েন্ট। শীর্ষে থাকা লিভারপুলের চেয়ে ১৪ পয়েন্ট পিছিয়ে আছে। ম্যানসিটির চেয়ে এক ম্যাচ কম খেলা অলরেডদের সংগ্রহ ৪৫ পয়েন্ট।

ম্যাচ শেষে গার্দিওলা বলেন, 'আমরা এখন লিগ শিরোপা জয় থেকে অনেক দূরে। আমরা মেনে নিয়েছি শিরোপা লড়াইয়ে আমাদের আর কোনো সুযোগ নেই। তবে অন্য লড়াইয়ে সুযোগ আছে। আমরা সেরা চারে থেকে লিগ শেষ করার দিকে মনোযোগ দিতে পারি। এফএ কাপের দিকে মনোযোগ দিতে পারি।

'লিভারপুল বনাম ওয়েস্টহ্যাম: প্রিমিয়ার লিগে চলতি বছরে নিজেদের শেষ ম্যাচে ওয়েস্টহ্যামকে ৫-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে লিভারপুল। লন্ডন স্টেডিয়ামে প্রথমার্ধেই তিনবার স্বাগতিকদের জালে বল জড়ায় রেডরা। স্কোরশিটে নাম লেখান লুইস দিয়াস, কোডি গাকপো ও মোহাম্মদ সালাহ। বিরতির পর ওয়েস্টহ্যামের জালে একবার করে বল জড়ান আলেক্সান্ডার আর্নল্ড ও দিয়েগো জোতা।

ইকুয়েডরেকে বিদায় করে রাউন্ড অব সিক্সটিনে মেক্সিকো

জার্মানি জাপান নেদারল্যান্ডসের বিদায়ের দিনে ব্রাজিলের আনন্দ

বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ালেন ডাচ কোচ

থ্রি লায়ন্সের আক্রমণ বনাম লিওপার্ডদের রক্ষণ

ডাগআউটের গ্র্যান্ডমাস্টার ‘ডন’ কার্লো!

জোড়া গোলে সুইডেনকে বিদায় করে মেসির পাশে এমবাপ্পে

টিভির পর্দায় ইংল্যান্ডের বিশ্বকাপ ম্যাচসহ আরো যত খেলা

জার্মানির গোল ছিনতাই হয়েছে-বলছেন থিয়েরি অঁরি

জার্মানি এখন আর প্রথম সারির দল নয় : নাগলসম্যান

‘ব্রাজিল হারবে’ বলায় অর্থনীতিবিদ ক্লেমেন্তকে নেইমারের খোঁচা