হোম > খেলা

রিয়ালের ১০ নম্বর জার্সি পাচ্ছেন এমবাপ্পে

স্পোর্টস ডেস্ক

লুকা মদরিচ চলে যাওয়ায় আগামী মৌসুম থেকে রিয়াল মাদ্রিদের ১০ নম্বর জার্সি উঠবে অন্য কারো গায়ে সেটা। এই দৌঁড়ে এগিয়ে আছেন জায়ান্টদের হয়ে প্রথম মৌসুমে ৪৪ গোল করা কিলিয়ান এমবাপ্পে।

প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ছেড়ে গত মৌসুমে রিয়ালে নাম লেখান এমবাপ্পে। মাদ্রিদের ক্লাবটিতে নিজের প্রথম মৌসুমে ৯ নম্বর জার্সি পরে খেলেন এই ফরোয়ার্ড। দ্বিতীয় মৌসুমেই পেতে যাচ্ছেন কাঙ্খিত ১০ নম্বর জার্সি। এমনটাই জানিয়েছে ইএসপিএন।

রিয়ালের ১০ নম্বর জার্সি উঠতে পারে আর্দা গুলেরের গায়ে, এমন খবরও শোনা যাচ্ছে ফুটবলপাড়ায়। যদিও ইএসপিএনের দাবি, তারকাখ্যাতি এবং অভিজ্ঞতার বিবেচনায় সন্দেহাতীতভাবেই এগিয়ে আছেন এমবাপ্পে।

এর আগে পিএসজিতে ৭ নম্বর জার্সি পরতেন এমবাপ্পে। যদিও ফ্রান্স জাতীয় দলে এখনো পরেন ১০ নম্বর জার্সি। একই জার্সি পরতেন পেশাদার ক্যারিয়ারের প্রথম ক্লাব মোনাকোতে। এবার ইএসপিএনের খবর সত্যি হলে আরো একবার ১০ নম্বর জার্সির মালিক হতে যাচ্ছেন সময়ের অন্যতম সেরা ফুটবলারদের একজন।

৬৬ ম্যাচের সিঙ্গেল লিগের ঢাকা প্রিমিয়ার ক্রিকেট

আত্মবিশ্বাসী বাংলাদেশ, কিউইদের প্রত্যাবর্তনের আশা

বিশ্বকাপের আক্ষেপ পেছনে ফেলে সিরিজ জয়ে চোখ শামীমের

নিজের ক্লাবকে উন্নতির প্রতিশ্রুতি মেসির

দেশজুড়ে প্রতিভা খোঁজার মহাযজ্ঞ ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ শুরু কাল

বার্নাব্যুতে ‘স্পেশাল ওয়ান’-এর প্রত্যাবর্তন? নীরবতায় রহস্য বাড়ালেন মরিনহো

যেভাবে বাস্তবায়ন হবে নতুন কুঁড়ি স্পোর্টস

শেষ বাঁশির আভাস দিলেন রোনালদো, বিদায় সন্নিকটে

ফিফা কংগ্রেসে ইসরায়েল ইস্যুতে ক্ষোভ প্রকাশ ফিলিস্তিনের

নতুন কুঁড়ি স্পোর্টস কী?