হোম > খেলা

মোহামেডানের নতুন পথচলা শুরু

স্পোর্টস রিপোর্টার

নতুন নেতৃত্বে পথচলা শুরু হয়েছে দেশের ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের। আজ ঢাকা ক্লাবে মোহামেডানের চতুর্থ বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং পরিচালনা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন রাজনীতিবিদ মো. বরকত উল্লাহ বুলু, এমপি।

১৬ জন পরিচালকও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তারা হলেন—মো. লোকমান হোসেন ভূঁইয়া, মাহবুব উল আনাম, মোস্তফা কামাল, মো. মোস্তাকুর রহমান, মাসুদুজ্জামান, মো. এনায়েত হোসেন সিরাজ, খায়রুল কবির খোকন এমপি, মো. আবুল কালাম এমপি, মির্জা ইয়াসির আব্বাস, জহির আহমেদ, এমএ সালাম, নিলোফার চৌধুরী মনি, সাজেদ এএ আদেল, সৈয়দ রুম্মান বিন ওয়ালী সাব্বির, মাহমুদ হাসান খান ও জাকির হোসেন চৌধুরী।

মোহামেডান ক্লাবের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন আইনজীবী ও ক্লাবের স্থায়ী সদস্য ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। সহকারী নির্বাচন কমিশনার হিসেবে ক্লাবের স্থায়ী সদস্য আনোয়ারুল হক হেলাল, ব্যারিস্টার মোহাম্মদ ইসমাইল হোসেন এবং সিনিয়র ক্রীড়া সাংবাদিক খন্দকার মঞ্জুরুল ইসলাম (দিলু) দায়িত্ব পালন করেন।

বার্ষিক সাধারণ সভা ও নির্বাচনের পরপরই নতুন পরিচালনা পর্ষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়। এ সভায় সর্বসম্মতিক্রমে মো. লোকমান হোসেন ভূঁইয়াকে ডাইরেক্টর ইনচার্জ অব অ্যাডমিনিস্ট্রেশন, মাহবুব উল আনামকে ডাইরেক্টর ফাইন্যান্স ও মো. মোস্তাকুর রহমানকে ডাইরেক্টর স্পোর্টস হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়া ক্লাবের পরিচালক মোস্তফা কামালকে ফুটবল কমিটির চেয়ারম্যান, মো. আবুল কালাম এমপি, এমএ সালাম ও মির্জা ইয়াসির আব্বাসকে ফুটবল কমিটির ভাইস চেয়ারম্যান মনোনীত করা হয়। মাসুদুজ্জামানকে ক্রিকেট কমিটির চেয়ারম্যান, সাজেদ এএ আদেলকে হকি কমিটির চেয়ারম্যান এবং নিলোফার চৌধুরী মনিকে নারী উইংয়ের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

বৃষ্টিতে দেরি টস, খেলা হওয়া নিয়ে শঙ্কা

বন্দরনগরীতে বৃষ্টি, নির্ধারিত সময়ে খেলা শুরু নিয়ে শঙ্কা

ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াডে তীব্র প্রতিদ্বন্দ্বিতা, ঝুলে আছে নেইমারের ভাগ্য

এশিয়ান বিচ গেমস কাবাডিতে পদকজয়ী দলকে ফুলেল শুভেচ্ছা

হোঁচট খেলো লুকা জিদানের বিশ্বকাপ স্বপ্ন

যৌন নিপীড়নের অভিযোগে বিশ্বকাপ প্যানেল থেকে রেফারিকে সরাল ফিফা

বৃষ্টি চিন্তা নিয়েই বাংলাদেশের লক্ষ্য সিরিজ জয়

৯ গোলের মহারণে বায়ার্নকে হারাল পিএসজি

অ্যাটলেটিকো-আর্সেনাল মহারণ আজ

বোলিং নিয়ে খুশি মাহেদি