হোম > খেলা

ব্রোঞ্জের পর রৌপ্য পেলেন সামিউল

স্পোর্টস রিপোর্টার

৫০ মিটার ব্যাকস্ট্রোকে পেয়েছেন রৌপ্য জিতেছেন সামিউল ইসলাম (ডানে)

থাই ওপেন সাঁতার চ্যাম্পিয়নশিপে গতকাল শনিবার ১০০ মিটার ব্যাকস্ট্রোকে ব্রোঞ্জপদক জেতেন সামিউল ইসলাম। বাংলাদেশের এ সাঁতারু আজ রোববার করেছেন আর দুর্দান্ত পারফরম্যান্স। ৫০ মিটার ব্যাকস্ট্রোকে পেয়েছেন রৌপ্যপদক। এজন্য সামিউল সময় নিয়েছেন ২৭.১৭ সেকেন্ড।

ইভেন্টটিতে এটাই তার ক্যারিয়ার-সেরা টাইমিং। এর আগে ৫০ মিটার ব্যাকস্ট্রোকে সামিউলের সেরা টাইমিং ছিল ২৭.২০ সেকেন্ড। ইভেন্টে ২৬.৫৬ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণপদক জিতেছেন থাইল্যান্ডের সাঁতারু তোনাম। আর ব্রোঞ্জ নিজের করে নিয়েছেন তুর্কমিনিস্তানের গুরবান। তার টাইমিং ছিল ২৭.২০ সেকেন্ড।

এর আগে ১০০ মিটার ব্যাকস্ট্রোকে ব্রোঞ্জ পথেও ক্যারিয়ার-সেরা টাইমিং করেন সামিউল। এ পদক জয়ের পথে তিনি সময় নিয়েছেন ৫৮.৯০ সেকেন্ড। এর আগে এই ইভেন্টটিতে তার সেরা সময় ছিল ৫৮.৯৫ সেকেন্ড। বিশ্ব সাঁতার ফেডারেশনের বৃত্তি নিয়ে থাইল্যান্ডে রয়েছেন এখন সামিউল।

সেখানে উন্নত প্রশিক্ষণের পাশাপাশি বিভিন্ন সাঁতার প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। থাই ওপেন শেষে সোনা জয়ের লক্ষ্য নিয়ে মালয়েশিয়ান ওপেন সাঁতার চ্যাম্পিয়নশিপে অংশ নেবেন সামিউল। ২৪ থেকে ২৭ এপ্রিল কুয়ালালামপুরে হবে প্রতিযোগিতাটি।

এশিয়ান বীচ গেমসে সাফল্যের স্বীকৃতি: নারী কাবাডি দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর আর্থিক পুরস্কার

একজনের মনোনয়ন বাতিল, মোট প্রার্থী ৩২ জন

জয়ে ট্রফি উদযাপন কিংসের রানার্সআপ আবাহনী

পাঁচ সেঞ্চুরির দিনে টেবিলের শীর্ষে মোহামেডান

আর্জেন্টিনাকে দুঃসংবাদ দিলেন মার্টিনেজ

২৭ বছর পর প্রথমবার ফরাসি কাপ চ্যাম্পিয়ন লেন্স

মেসিদের বিশ্বকাপ সঙ্গী ‘নাম্বার টেন’

গ্রাসরুট ফুটবলের উৎসবে স্মৃতিকাতর স্পিকার, স্বপ্ন দেখাল যশোরের একাডেমি

ফোর্বসের ধনী অ্যাথলেট তালিকায় আবারও শীর্ষে রোনালদো

শান্তর সাহসী বাংলাদেশ : টেস্ট ক্রিকেটে নতুন ভোরের গল্প