হোম > খেলা

জাতীয় খো খোতে আনসার চ‍্যাম্পিয়ন

স্পোর্টস রিপোর্টার

মার্কেন্টাইল ব‍্যাংক অষ্টম জাতীয় খো খো প্রতিযোগিতায় পুরুষ ও নারী উভয় গ্রুপে শিরোপা জিতেছে বাংলাদেশ আনসার ও ভিডিপি। পুরুষ বিভাগে চট্টগ্রাম জেলাকে ৮ পয়েন্টে ও নারী বিভাগে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় ১ পয়েন্ট এবং ৬ মিনিটে নীলফামারী জেলাকে হারিয়ে বাংলাদেশ আনসার তাদের শ্রেষ্ঠত্বের প্রমাণ রেখেছে।

ছেলেদের বিভাগে বাগেরহাট জেলাকে হারিয়ে নীলফামারী এবং মেয়েদের বিভাগে যশোর জেলাকে হারিয়ে গাজীপুর জেলা প্রতিযোগিতায় তৃতীয় স্থান লাভ করে। তারুণ‍্য উৎসব উপলক্ষে গত শুক্রবার পল্টন ময়দানে শুরু হয়েছিল জাতীয় খো খো প্রতিযোগিতা-২০২৫। আনসারসহ সব মিলিয়ে ২৪টি জেলা দল অংশ নেয় তিন দিনের এ প্রতিযোগিতায়।

আজ রোববার পল্টন ময়দানে ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরন করেন অসীম কুমার সাহা, ডিএমডি মার্কেন্টাইল ব‍্যাংক। বিশেষ অতিথি ছিলেন শেখ মোস্তাফিজুর রহমান, ডিজিএম, বিমান বাংলাদেশ এয়ারলাইনস। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ খো খো ফেডারেশনের সভাপতি এ এইচ এম জিয়াউল হক। এসময় পুরস্কার বিতরীীণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খো খো ফেডারেশনের সাধারণ সম্পাদক মীর কায়ছার সাদিক, টুর্নামেন্ট কমিটির চেয়ারম‍্যান প্রকৌশলী আবদুর মুকতাদির ও সদস‍্য সচিব মতিউর রহমান বাবুল।

ইকুয়েডরেকে বিদায় করে রাউন্ড অব সিক্সটিনে মেক্সিকো

জার্মানি জাপান নেদারল্যান্ডসের বিদায়ের দিনে ব্রাজিলের আনন্দ

বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ালেন ডাচ কোচ

থ্রি লায়ন্সের আক্রমণ বনাম লিওপার্ডদের রক্ষণ

ডাগআউটের গ্র্যান্ডমাস্টার ‘ডন’ কার্লো!

জোড়া গোলে সুইডেনকে বিদায় করে মেসির পাশে এমবাপ্পে

টিভির পর্দায় ইংল্যান্ডের বিশ্বকাপ ম্যাচসহ আরো যত খেলা

জার্মানির গোল ছিনতাই হয়েছে-বলছেন থিয়েরি অঁরি

জার্মানি এখন আর প্রথম সারির দল নয় : নাগলসম্যান

‘ব্রাজিল হারবে’ বলায় অর্থনীতিবিদ ক্লেমেন্তকে নেইমারের খোঁচা