হোম > খেলা

ওয়েডের ব্যাটে বিস্ফোরক সেঞ্চুরি

স্পোর্টস ডেস্ক

ম্যাথু ওয়েড

মিচেল পেরির চতুর্থ বলে ওভার বাউন্ডারি হাঁকান ম্যাথু ওয়েড। কিন্তু ছক্কা পেয়েই যেন চুপসে যান। পরের ২০ বলে পাননি কোনো বাউন্ডারির সন্ধান। এরপরই প্রত্যাবর্তনের দুর্দান্ত গল্প লেখেন। প্রতিপক্ষের বোলারদের ছোড়া সব বল কচুকাটা করেন বাঁহাতি এ ব্যাটসম্যান। বিস্ফোরক ব্যাটিংয়ে এনে দেন অসাধারণ এক সেঞ্চুরি। এতে প্রমাণ করলেন, এখনো শেষ হয়ে যাননি। ক্রিকেটে তার দেওয়ার আছে অনেক কিছু।


ওয়েড ওয়ানডে কাপে আজ শুক্রবার ঝোড়ো ব্যাটিংয়ে খেলেন ১০৫ রানের দুর্বার এক ইনিংস। অস্ট্রেলিয়ার ঘরোয়া লিস্ট ‘এ’ টুর্নামেন্ট ভিক্টোরিয়ার বিপক্ষে উপহার দেন ৬৮ বলের এই খুনে ইনিংসটি। তাসমানিয়ার এ উইকেটরক্ষক-ব্যাটসম্যানের চমৎকার ইনিংসটি সাজানো ছিল ৮ চার ও ৬ ছক্কার মারে। ৩৭ বলে পঞ্চাশে পা রেখেছিলেন। অথচ প্রথম ২৪ বলে করেছিলেন ২১ রান। ফিফটির পর দ্রুত তুলতে থাকেন রান। ফিফটি পূর্ণ করার পর জাদুকরী তিন অঙ্কে পৌঁছে যান মাত্র ২৮ বল খেলে। ওয়েডের সেঞ্চুরিতে তাসমানিয়া ৩৮১ রানের পুঁজি গড়ে জেতে ১০৯ রানের বিশাল ব্যবধানে।


পেশাদার ক্যারিয়ারে এ নিয়ে লিস্ট ‘এ’ ক্রিকেটে ওয়েড পেলেন দশম সেঞ্চুরি। ২০২৩ সালের অক্টোবরের পর এই প্রথম সেঞ্চুরির স্বাদ পেলেন তারকা এ ক্রিকেটার। তার আগের সেঞ্চুরিও এসেছিল ওয়ানডে কাপে। সেবার খেলেছিলেন ১০৫ রানের ইনিংস।
আন্তর্জাতিক ক্রিকেটকে ওয়েড গুডবাই জানিয়েছেন গত বছর। পরে কোচিংয়ে ক্যারিয়ার গড়েন। তবে সীমিত ওভারের টুর্নামেন্টগুলোয় এখনো খেলে যাচ্ছেন ৩৭ বছরের ওয়েড। সেই ধারাবাহিকতায় ওয়ানডে কাপে এবার তিনি পেলেন সেঞ্চুরি।
সহকারী কোচ হিসেবে অস্ট্রেলিয়া জাতীয় দলে কাজ করেছেন ওয়েড।

গত নভেম্বরে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়ার কোচিং স্টাফে যোগ দিয়েছিলেন। পরে জুনে ওয়েস্ট ইন্ডিজ সফরে ছিলেন অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দলের সহকারী কোচ। সঙ্গে আইপিএল ফ্র্যাঞ্চাইজির সহকারী কোচও ছিলেন। আইপিএলের গত আসরে গুজরাট টাইটান্সের সহকারী কোচের দায়িত্বে ছিলেন ওয়েড।


সংক্ষিপ্ত স্কোর


তাসমানিয়া : ৩৮১/১০, ৪৯.৩ ওভার (ওয়েড ১০৫, ওয়েবস্টার ৮১ নিখিল ৬৭, ওয়েন ৫৩; পেরি ৪/১০১, ক্যামেরন ৩/৫০ ও এলিয়ট ২/৮২)।


ভিক্টোরিয়া : ২৭২/১০, ৪০.১ ওভার (হার্পার ৮৮, হ্যান্ডসকম্ব ৬১, হ্যারিস ৩৮; ওয়েন ৪/৫৭ ও ওয়েবস্টার ২/৫১)।


ফল : তাসমানিয়া ১০৯ রানে জয়ী।


ম্যাচসেরা: মিচেল ওয়েন।

ইকুয়েডরেকে বিদায় করে রাউন্ড অব সিক্সটিনে মেক্সিকো

জার্মানি জাপান নেদারল্যান্ডসের বিদায়ের দিনে ব্রাজিলের আনন্দ

বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ালেন ডাচ কোচ

থ্রি লায়ন্সের আক্রমণ বনাম লিওপার্ডদের রক্ষণ

ডাগআউটের গ্র্যান্ডমাস্টার ‘ডন’ কার্লো!

জোড়া গোলে সুইডেনকে বিদায় করে মেসির পাশে এমবাপ্পে

টিভির পর্দায় ইংল্যান্ডের বিশ্বকাপ ম্যাচসহ আরো যত খেলা

জার্মানির গোল ছিনতাই হয়েছে-বলছেন থিয়েরি অঁরি

জার্মানি এখন আর প্রথম সারির দল নয় : নাগলসম্যান

‘ব্রাজিল হারবে’ বলায় অর্থনীতিবিদ ক্লেমেন্তকে নেইমারের খোঁচা