হোম > খেলা

ফিফটির কাছে গিয়ে ফিরলেন মমিনুল

স্পোর্টস রিপোর্টার

ফিফটির পথেই ছিলেন মমিনুল। কিন্তু অর্ধশতকের খুব কাছে গিয়ে সফরকারী দলের পেসার ভিক্টর নাইয়োচির শিকার হয়ে ফিরতে হলো এই বাঁহাতি ব্যাটারকে।

১৫ রানে অপরাজিত থেকে তৃতীয় দিন ব্যাট করতে নামেন মমিনুল। সঙ্গী মাহমুদুল হাসান জয় ৩৩ রান করে ফিরে গেলেও সাবলীল ব্যাটিং করে যাচ্ছিলেন। তবে নাইয়োচির করা ৩৫তম ওভারের শেষ বলে ছন্দপতন ঘটে মমিনুলের।

নাইয়োচির হঠাৎ লাফিয়ে উঠা সে ডেলিভারিটা ভালোভাবে ব্যাটে লাগাতে পারেননি। বল চলে যায় সোজা উইকেটরক্ষক নায়াশা মায়াভোর হাতে। ক্যাচ লুফে নিতে কোনো ভুল করেননি মায়াভো। তাতেই ব্যক্তিগত ৪৭ রানে কাটা পড়ে মমিনুলের ইনিংস। তার ৮৪ বলের ইনিংসটি সাজানো ছিল ছয়টি চারের মারে।

আউট হওয়ার আগে তৃতীয় উইকেটে অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে নিয়ে ৬৫ রানের মূল্যবান জুটি গড়েন মমিনুল। এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৫৬ রান করেন তিনি। এবার ৩ রানের আক্ষেপ নিয়ে ফিরতে হলো তাকে।

১৪,৩০০ কোটি আয়ের রেকর্ড বার্সেলোনার

৮ দিনের ব্যবধানে দুই হ্যাটট্রিকের কীর্তি ক্রোকোম্বে!

বয়স জালিয়াতি করে ভারতীয় ক্রিকেটার নিষিদ্ধ

‘পিসিবির জন্য পাকিস্তান এখন হাসির পাত্র’

আর্জেন্টিনায় বিদায়ী ম্যাচ খেলবেন মেসি!

চীনের বিপক্ষে জিততে পারল না বাংলাদেশ

অধিকার ও কল্যাণের প্রশ্নে কোনো ছাড় দিইনি : মিঠুন

১০ সেপ্টেম্বর থেকে ক্রিকেটারদের ক্যাম্প

কোচ আশরাফুল-তালহাদের চুক্তির মেয়াদ বাড়ছে

১৯ সেপ্টেম্বর জাকার্তায় যাবে ফুটবল দল