হোম > খেলা

বার্সার কাছে সব ম্যাচই এখন ফাইনাল সমতুল্য

স্পোর্টস ডেস্ক

গত জানুয়ারিতে রিয়াল মাদ্রিদকে হারিয়ে স্প্যানিশ সুপার কাপের শিরোপা জেতে বার্সেলোনা। মৌসুমের বাকি তিন প্রতিযোগিতায়ও শিরোপা জেতার দারুণ সুযোগ হাতছানি দিচ্ছে কাতালানদের। এমতাবস্থায় নিজেদের সব ম্যাচকেই ফাইনাল বলে মনে করছেন বার্সার ডিফেন্ডার এরিক গার্সিয়া।

স্প্যানিশ লা লিগায় ৭০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে বার্সা। দুইয়ে থাকা রিয়ালের সংগ্রহ ৬৩ পয়েন্ট। উয়েফা চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে এক পা দিয়ে রেখেছে হান্সি ফ্লিকের দল। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে বুরুশিয়া ডর্টমুন্ডকে ৪-০ গোলে বিধ্বস্ত করেছে তারা। অন্যদিকে কোপা দেল রের ফাইনালে উঠেছে বার্সা।

লিগে নিজেদের সবশেষ ম্যাচে লিগানেসের বিপক্ষে ১-০ ব্যবধানে জিতেছে বার্সা। ম্যাচটিতে গোল না করেও প্রতিপক্ষের ভুলে জিতেছে জায়ান্টরা। এদিন চোটে পড়েছেন বার্সার ডিফেন্ডার আলেহান্দ্রো বালদে। যদিও তার চোট নিয়ে খুব বেশি চিন্তিত নন গার্সিয়া।

লিগানেসের বিপক্ষে ম্যাচ শেষে গার্সিয়া বলেন, ‘স্প্যানিশ লা লিগা ও চ্যাম্পিয়নস লিগে আমাদের অবস্থান দারুণ। শিরোপা জেতার মতো পরিস্থিতিতে আছি আমরা। আমাদের থামা যাবে না। দলের সবাই বেশ উৎসাহ পাচ্ছে। এই পরিস্থিতিতে আমাদের জন্য প্রতিটি ম্যাচই ফাইনালের মতো।’

স্প্যানিশ তারকা আরও বলেন, ‘লিগানেস বড় দলগুলোর বিপক্ষে ভালো ফুটবল খেলে। বিষয়টি নিয়ে কোচ আমাদের সঙ্গে কথা বলেছেন। এটাই প্রমাণ করে লিগানেস কেমন দল। ম্যাচে ওরা আমাদের রক্ষণে ভীতি ছড়িয়েছে। যদিও ফলাফলটাই শেষ কথা। বালদের চোট খুব বেশি গুরুতর মনে হচ্ছে না। আশা করছি সে দ্রুত সুস্থ হয়ে উঠবে।’

শেষ মুহূর্তের গোলে লিভারপুলকে আটকাল টটেনহ্যাম

রাফিনিয়ার হ্যাটট্রিকে বড় জয়, শীর্ষস্থান আরও মজবুত বার্সেলোনার

দাপুটে জয়ে ম্যানসিটির আরও কাছে ম্যানইউ

টিভির পর্দায় ইউরোপিয়ান ফুটবল লিগের যত ম্যাচ

দলে ফিরলেন বিশ্বনাথ, নতুন মুখ ইশাক

মিরপুরে সাত ছক্কায় তানজিদ শো

নাটকীয় ম্যাচে পাকিস্তানকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ

দূরপাল্লার গোলে আর্দা গুলের রেকর্ড

ব্রাহ্মণবাড়িয়াকে হারিয়ে সুরমা জোনের চ্যাম্পিয়ন মৌলভীবাজার

মেসি–ইয়ামালের লড়াই হচ্ছে না, বাতিল ফিনালিসিমা