হোম > খেলা

মরক্কোর ২২ বছরের অপেক্ষার অবসান, দিয়াজের পাঁচে পাঁঁচ

আফ্রিকা কাপ অব নেশনস

স্পোর্টস ডেস্ক

নিজেদের ইতিহাসে সোনালি সময় কাটাচ্ছে মরক্কো। আফ্রিকান কাপ অব নেশনসেও জয়ের ধারাবাহিকতা ধরে রেখেছে দলটি। একের পর এক জয় তুলে নিচ্ছেন আশরাফ হাকিমিরা। এবার কোয়ার্টার ফাইনালে ক্যামেরুনের বিপক্ষে ২-০ গোলের দুর্দান্ত জয়ে সেমিফাইনালের টিকিট কেটেছে আফ্রিকার দলটি। এই জয়ের মধ্যদিয়ে ২২ বছরের আক্ষেপ ঘুচিয়েছে মরক্কো

আফ্রিকান নেশনস কাপে সবশেষ ২০০৪ সালে সেমিফাইনালে পা রেখেছিল তারা। এরপর থেকে শুধুই ব্যর্থতার গল্প। ২২ বছর পর আক্ষেপে প্রলেপ দিলেন হাকিমিরা। এই ম্যাচেও গোল করেছেন ব্রাহিম দিয়াজ। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এই প্রতিযোগিতায় এ নিয়ে টানা পাঁচ ম্যাচে গোল করলেন দিয়াজ। আফ্রিকা কাপ নেশনসের (১৯৫৭-২০২৫) ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে টানা পাঁচ ম্যাচে গোল করলেন দিয়াজ। দলের জয়ে অন্য গোলটি করেছেন ইসমায়ের সাইবারি।

প্রিন্স মৌলে আবদেল্লাহ স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই ক্যামেরুনের রক্ষণে চাপ সৃষ্টি করে মরক্কো। ফলাফলের জন্য খুব বেশি অপেক্ষা করতে হয়নি। ম্যাচের ২৬ মিনিটেই গোলের দেখা পেয়ে যায় মরক্কো। আশরাফ হাকিমির নেওয়া কর্নারে আইউব এল কাবি হেড করে বল বাড়িয়ে দেন বক্সের ভেতরে। কাছ থেকে বল জালে পাঠিয়ে মরক্কোকে এগিয়ে দেন ব্রাহিম দিয়াজ।

গোল হজমের পর ম্যাচে ফেরার চেষ্টা করে ক্যামেরুন। তবে মাঝমাঠে নিয়ন্ত্রণ হারানোয় খুব বেশি সুযোগ তৈরি করতে পারেনি তারা। প্রথমার্ধের বাকি সময়ে মরক্কোই বেশি আক্রমণ শানায়, যদিও ব্যবধান আর বাড়াতে পারেনি। বিরতির পর বলের দখল বাড়ালেও মরক্কোর রক্ষণ ভাঙতে ব্যর্থ হয় ক্যামেরুন। উল্টো ৭৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ইসমাইল সাইবারি। বাকি সময়ে বল নিজেদের নিয়ন্ত্রণে রাখে মরক্কো। শেষমেশ জয় নিয়েই মাঠ ছাড়ে ‘অ্যাটলাস লায়ন্স’রা।

সেমিফাইনালে মরক্কোর প্রতিপক্ষ হবে আলজেরিয়া অথবা নাইজেরিয়া। অপর কোয়ার্টার ফাইনালের আলজেরিয়ার মুখোমুখি হবে নাইজেরিয়া। এ ম্যাচে জয়ী দলের বিপক্ষে সেমিফাইনালে মুখোমুখি হবে মরক্কো। আগামী বুধবার রাতে সেমিফাইনালের ম্যাচ অনুষ্ঠিত হবে। একই রাতে অন্য কোয়ার্টার ফাইনালে মালিকে ১-০ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে সেনেগাল। এ নিয়ে সর্বশেষ চার আসরের তিনটিতেই সেমিফাইনালে উঠল সেনেগাল। মালি গোলকিপারের ভুলের সুযোগ নিয়ে ২৭ মিনিটে সেনেগালের ইলিমান এনদিয়ায়ে। সেমিতে সেনেগালের প্রতিপক্ষ হবে মিসর অথবা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আইভরি কোস্টের মধ্যে এক দল। আগামী বুধবার হবে সেমিফাইনাল।

‘দুঃখিত বাংলাদেশ’, পাকিস্তানের কাছে হারের পর শ্রাবণের আবেগঘন পোস্ট

রবিনের অভিষেক, তিন পেসারের একাদশে তাইজুল বাদ

স্যান্ডপেপার-কাণ্ডে খাজার দাবির পক্ষে সেয়ার্স, বললেন ‘সবাই জানত’

সাইফের নেতৃত্বে রাইজিং স্টার্স টুর্নামেন্টে যাচ্ছে 'এ' দল

এই হার ভীষণ হৃদয়বিদারক: হামজা

রোনালদোবিহীন প্রথম ম্যাচেই পর্তুগালের বড় হার

স্যান্ডপেপারের আঁচড়ে ‘ক্ষতবিক্ষত’ অস্ট্রেলীয় ক্রিকেট

প্রোটিয়া ডেরায় বাংলাদেশের কঠিন পরীক্ষা

ছোট পর্দায় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের সঙ্গে থাকছে স্পেন-ইংল্যান্ড মহারণ

এবার কোচ হিসেবে সাফ জিততে চান মুসা