হোম > খেলা

বুন্দেসলিগায় কেইনের দ্রুততম ‘সেঞ্চুরি’

স্পোর্টস ডেস্ক

জার্মান বুন্দেসলিগায় নাম লেখানোর পর থেকেই একের পর এক কীর্তি গড়ে যাচ্ছেন হ্যারি কেইন। এবার নতুন আরেক কীর্তিতে নাম লেখালেন বায়ার্ন মিউনিখ তারকা। বুন্দেসলিগায় শততম হলে অবদান রেখে নতুন ইতিহাস গড়লেন ইংলিশ ফরোয়ার্ড।

গতকাল (রোববার) হেইডেনহেইমের বিপক্ষে ৪-০ গোলে জিতে শীর্ষস্থান সুসংহত করেছে বায়ার্ন। ৯ পয়েন্টে এগিয়ে থেকে নতুন বছর শুরু করবে তারা। এই ম্যাচে দ্বিতীয়ার্ধে যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে দলের চতুর্থ গোল করেন তিনি। এর আগে প্রথমার্ধে গোলের দেখা পান জোসিফ স্তানিসিচ, মাইকেল অলিসে ও লুইস দিয়াজ।

সব প্রতিযোগিতা মিলিয়ে এই মৌসুমে কেইন ২৫ ম্যাচে ৩০ গোল করেছেন। জার্মান লিগে করেছেন ১৯তম গোল। বায়ার্নের হয়ে ৮১তম লিগ গোলের সঙ্গে তার অ্যাসিস্ট ১৯টি। মানে বুন্দেসলিগায় ১০০ গোলে অবদান তার। জার্মানির শীর্ষ ফুটবল প্রতিযোগিতায় সবচেয়ে কম ম্যাচ খেলে গোলের অবদানে সেঞ্চুরি করলেন তিনি।

ইংল্যান্ড অধিনায়ক এই রেকর্ড গড়েছেন মাত্র ৭৮ ম্যাচ খেলে। নেদারল্যান্ডসের কিংবদন্তি ফুটবলার আরিয়েন রোবেনের চেয়ে ৪১ ম্যাচ কম খেলে এই কীর্তি কেইনের। নেদারল্যান্ডস কিংবদন্তি ১০০ গোলে অবদান রাখতে পেরেছিলেন ১১৯ ম্যাচ খেলে।

ইংল্যান্ডকে ভয় নয়, চ্যালেঞ্জ দেখছেন ওডেগার্ড

কারানের সেঞ্চুরিতে বাংলাদেশের লক্ষ্য ২৪৮

আর্জেন্টিনা–মিসর ম্যাচের বিতর্কিত সিদ্ধান্তে আনুষ্ঠানিক ব্যাখ্যা ফিফার

বিশ্বকাপে ইতিহাস গড়ার পুরস্কার পেলেন মিসর কোচ

মরক্কো ম্যাচের আগে বড় ধাক্কা খেল ফ্রান্স

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি প্রতিশোধ

৩৪ ম্যাচের ‘অবিনাশী’ মরক্কো

আজ রাতে কোয়ার্টার ফাইনাল যুদ্ধ শুরু

মেসির মহাকাব্য, মিসরের ট্র্যাজেডি

ভাইরাসের থাবায় নরওয়ে শিবির, ইংল্যান্ড ম্যাচের আগে দুশ্চিন্তায় কোচ