হোম > খেলা

উরুগুয়েকে ৫ গোলের মালা পরিয়ে ফাইনালে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক

নারী কোপা আমেরিকাকে নিজেদের সম্পত্তি বানিয়ে নিয়েছে ব্রাজিল। আগের ৯ আসরের মধ্যে আটবারই শিরোপা জিতেছে তারা। আরো একবার চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ তাদের সামনে। ইকুয়েডরে চলমান এবারের আসরের দ্বিতীয় সেমিফাইনালে উরুগুয়েকে ৫-১ গোলে বিধ্বস্ত করে ফাইনালে পা রেখেছে জায়ান্টরা।

এ নিয়ে নারী কোপা আমেরিকার ইতিহাসে ১০ আসরের সবকটিতেই ফাইনালে উঠল ব্রাজিল। আগের আট আসরের মধ্যে কেবল ২০০৬ সালের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছে হেরেছিল সেলেসাও মেয়েরা।

এবারের কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ কলম্বিয়া। প্রথম সেমিফাইনালে আর্জেন্টিনাকে টাইব্রেকারে হারিয়ে সবার আগে শিরোপা নির্ধারণী ম্যাচে জায়গা করে নেয় কলম্বিয়ান মেয়েরা। তাদের হারিয়ে টুর্নামেন্টের নবম শিরোপা জেতার অপেক্ষায় ব্রাজিল।

রদ্রিগো পাস দেলগাদো স্টেডিয়ামে বল দখলে এগিয়ে থাকলেও আক্রমণে উরুগুয়ের ওপর খুব বেশি প্রাধান্য বিস্তার করে খেলতে পারেনি ব্রাজিল। তবে গোলমুখে কার্যকর ছিল তাদের ফরোয়ার্ডরা। ৬৯ শতাংশ বল দখলে রেখে প্রতিপেক্ষের গোল বরাবর সাতটি শট নেয় ল্যাটিন আমেরিকার শীর্ষ দলটি। এর মধ্যে পাঁচটিতেই বাজিমাত করে টানা চারবারের চ্যাম্পিয়নরা। বিপরীতে ব্রাজিলের লক্ষ্য বরাবর পাঁচটি শট নিয়ে একবার গোল উৎসব করতে পেরেছে উরুগুয়ে।

প্রথমার্ধেই তিনবার জালের দেখা পায় ব্রাজিল। তাদের হয়ে জোড়া গোল করেন আমান্দা গুতিয়েরেস। ১১ মিনিটে এই ফরোয়ার্ডের কল্যাণে এগিয়ে যায় ব্রাজিল। দুই মিনিটের মাথায় ব্যবধান বাড়ান গিও গারবেলিনি। ২৭ মিনিটে স্পট কিক থেকে স্কোরলাইন ৩-০ করেন মার্তা। ৫১ মিনিটে ইশা হাসের ভুলে ম্যাচের একসাত্র গোলটি হজম করে ব্রাজিল। ১৪ মিনিট পর দলের হয়ে চতুর্থ ও নিজের দ্বিতীয় গোলটি করেন গুতিয়েরেস। নির্ধারিত সময়ের চার মিনিট আগে উরুগুয়ের জালে শেষ পেরেক ঠুঁকে দেন দুদিনহা।

ঈদের পর ডিপিএল শুরু ২ জুন

মেসিকে নিয়ে কাটল দুশ্চিন্তা, স্বস্তির খবর দিলো মায়ামি

অসুস্থতা জয় করে বিশ্বকাপ দলে কলম্বিয়ার পোস্টারবয় হামেস

টিভিতে আজ দেখবেন ফ্রেঞ্চ ওপেনের ম্যাচ

আকাশী উৎসব থেকে অশ্রুভেজা বিদায় গার্দিওলার

মিলান-জুভেন্টাসকে কাঁদিয়ে ইতিহাস গড়ল কোমো

পিছিয়ে পড়েও দ্বিতীয় রাউন্ডে জোকোভিচ

স্পেনের বিশ্বকাপ দল ঘোষণা, নেই রিয়ালের কোনো ফুটবলার

ব্রাহ্মণবাড়িয়ার দৃষ্টি প্রতিবন্ধী সংগীতশিল্পী পরিবারকে অর্থ সহায়তা দিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হচ্ছেন নান্নু-মঈন