হোম > খেলা

কাকে দলে নেবে অস্ট্রেলিয়া?

চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ মার্শের

স্পোর্টস ডেস্ক

পিঠের চোটের কারণে অস্ট্রেলিয়ার চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ পড়েছেন মিচেল মার্শ। তারকা অলরাউন্ডারের জায়গায় জ্যাক ফ্রেশার ম্যাকগার্ক কিংবা বু ওয়েবস্টারকে দলে নিতে পারে অস্ট্রেলিয়া, এমনটাই দাবি দেশটির একাধিক গণমাধ্যমের।

মার্শ অলরাউন্ডার হওয়ায় কিছুটা এগিয়ে থাকবেন ওয়েবস্টার। ব্যাটিংয়ের পাশাপাশি মিডিয়াম পেস ও অফস্পিন করতেন পারেন তিনি। অন্যদিকে বিকল্প হিসেবে শুধুমাত্র ব্যাটার নিলে জায়গা পাবেন ফ্রেশার ম্যাকগার্ক। চ্যাম্পিয়ন্স ট্রফির পর্দা উঠবে আগামী ১৯ ফেব্রুয়ারি। তার আগে ১১ ফেব্রুয়ারির মধ্যে স্কোয়াডে পরিবর্তনের সুযোগ থাকছে দলগুলোর সামনে।

চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাদ পড়ে আইসিসির ৩টি বৈশ্বিক টুর্নামেন্ট জয়ের সুযোগ হাতছাড়া করলেন মার্শ। অজিদের হয়ে ওয়ানডে ও -টেয়েন্টি বিশ্বকাপ জেতেন তিনি।

চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে মার্শের ছিটকে যাওয়া প্রসঙ্গে ক্রিকেট অস্ট্রেলিয়া লিখেছে, ‘পিঠের নিচের দিকে ব্যথা ও শারীরিক ত্রুটির কারণে মার্শ চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গেছেন। পুনর্বাসন পরিকল্পনা মতো না হওয়ার কারণে জাতীয় নির্বাচক প্যানেল এবং অস্ট্রেলিয়ার পুরুষ দল মার্শকে টুর্নামেন্ট থেকে সরিয়ে নিয়েছেন।’

ব্যাটিং ব্যর্থতায় স্কটল্যান্ডের কাছে বড় হার বাংলাদেশের

টিভি ও অনলাইনে যেভাবে দেখবেন চ্যাম্পিয়নস লিগ ফাইনাল

ব্লান্ডেল-রাচিনের ব্যাটে ইনিংস ব্যবধানে বিধ্বস্ত আয়ারল্যান্ড

সালাহর কাঁধে মিশরের স্বপ্ন, বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা

মালয়েশিয়াকে হারিয়ে দারুণ সূচনা বালকদের, জাপানের কাছে বিধ্বস্ত বালিকারা

রিয়ালের পুনর্জাগরণের দায়িত্ব মরিনহোর কাঁধে, বলছে বিবিসি

ইউরোপের সিংহাসনের লড়াইয়ে আর্সেনাল-পিএসজি

ভারতের বিপক্ষে জয় মানেই বাড়তি আনন্দ, বলছেন শামসুন্নাহার

১৯ বছরের বিস্ময়বালক থামালেন জোকোভিচের স্বপ্নযাত্রা

চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালসহ টিভিতে যত খেলা