হোম > খেলা

ভারত ও পাকিস্তানের বিপক্ষে টানা দুদিন দুই ম্যাচ খেলবে বাংলাদেশ

এশিয়া কাপের সুপার ফোর

স্পোর্টস ডেস্ক

এশিয়া কাপে সুপার ফোর পর্বে চার দলের মধ্যে একমাত্র বাংলাদেশই টানা দুদিন দুটি ম্যাচ খেলবে। শনিবার শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের লড়াই দিয়েই শুরু হচ্ছে এশিয়া কাপের সুপার ফোর পর্ব। এরপর টানা দুদিন বুধ ও বৃহস্পতিবার নিজেদের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে মাঠে নামবে লিটন দাসের দল। প্রতিপক্ষ ভারত ও পাকিস্তান।

তার আগে বাংলাদেশের প্রথম ম্যাচ শনিবার। একদিন আগেও বাংলাদেশের সমর্থকদের সমর্থন ছিল শ্রীলঙ্কার পক্ষে। তবে এবার আর লঙ্কানদের পক্ষে গলা ফাটাবে না বাংলাদেশিরা। কারণ, এবার যে সুপার ফোরে বাংলাদেশের প্রতিপক্ষই শ্রীলঙ্কা। রানরেট আর আফগানিস্তান-শ্রীলঙ্কা ম্যাচের ফলের ওপর নির্ভর করে সুপার ফোর নিশ্চিত করা বাংলাদেশ শনিবার মাঠে নামবে লঙ্কানদের বিপক্ষে। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে রাত সাড়ে ৮টায়।

সুপার ফোরে বাংলাদেশের সূচি

২০ সেপ্টেম্বর, ২০২৫- শ্রীলঙ্কা
২৪ সেপ্টেম্বর, ২০২৫- ভারত
২৫ সেপ্টেম্বর, ২০২৫- পাকিস্তান

‘দুঃখিত বাংলাদেশ’, পাকিস্তানের কাছে হারের পর শ্রাবণের আবেগঘন পোস্ট

রবিনের অভিষেক, তিন পেসারের একাদশে তাইজুল বাদ

স্যান্ডপেপার-কাণ্ডে খাজার দাবির পক্ষে সেয়ার্স, বললেন ‘সবাই জানত’

সাইফের নেতৃত্বে রাইজিং স্টার্স টুর্নামেন্টে যাচ্ছে 'এ' দল

এই হার ভীষণ হৃদয়বিদারক: হামজা

রোনালদোবিহীন প্রথম ম্যাচেই পর্তুগালের বড় হার

স্যান্ডপেপারের আঁচড়ে ‘ক্ষতবিক্ষত’ অস্ট্রেলীয় ক্রিকেট

প্রোটিয়া ডেরায় বাংলাদেশের কঠিন পরীক্ষা

ছোট পর্দায় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের সঙ্গে থাকছে স্পেন-ইংল্যান্ড মহারণ

এবার কোচ হিসেবে সাফ জিততে চান মুসা