হোম > খেলা

ভারতীয় পেসারের বিরুদ্ধে এবার অপ্রাপ্তবয়স্ককে ধর্ষণের অভিযোগ

স্পোর্টস ডেস্ক

যৌন, শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগে কিছুদিন আগে মামলা হয়েছে যশ দয়ালের বিরুদ্ধে। এবার ফের একই অভিযোগ উঠেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) শিরোপা জয়ী দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর এই পেসারের বিরুদ্ধে।

দয়ালের বিরুদ্ধে এবার ক্রিকেট ক্যারিয়ার গড়ে দেওয়ার লোভ দেখিয়ে যৌন নিপীড়নের অভিযোগ এনেছেন একজন অপ্রাপ্তবয়স্ক মেয়ে। অভিযোগকারীর দাবি, ২০২৩ সালে তাকে একাধিকবার ধর্ষণ করেন দয়াল। তখন তিনি নাবালিকা ছিলেন। তাই রাজস্থানের জয়পুরের সাঙ্গানেড় সদর থানায় ‘পকসো’ আইনে দয়ালের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।

এ বিষয়ে সাঙ্গানেড় থানার ওসি অনিল কুমার গণমাধ্যমকে বলেন, ‘দায়ের করা মামলায় দয়ালের নাম উল্লেখ করা হয়েছে। ভারতীয় নতুন দণ্ডবিধি অনুযায়ী মামলা হয়েছে। এর ৬৪ ধারায় উল্লেখ আছে- এমন অপরাধ করলে ন্যুনতম ১০ বছরের জেল হবে। সঙ্গে পকসো আইনের ধারা যুক্ত করা হয়েছে।’

সোমবার নয়টি ডিসিপ্লিনে মাঠে নামবে বাংলাদেশ

মেসিকে রাজকীয় বিদায় দেবে বার্সেলোনা

মার্তিনেজের জোড়ায় রোমার মাঠে হার এড়াল ইন্টার

গেমসের প্রথম স্বর্ণ জাপানের

ব্যাটিং বিপর্যয়কে ‘স্বাভাবিক’ বলছেন জ্যোতি

বাংলাদেশকে উড়িয়ে এশিয়ান গেমসের ফাইনালে ভারত

ব্যাডমিন্টনের জার্সিতে ভুলের ছড়াছড়ি, বিভ্রাট; দায় ফেডারেশনের

লঙ্কানদের উড়িয়ে টি-টোয়েন্টির সিংহাসন পুনরুদ্ধার ইংল্যান্ডের

নাহিদাই কি বাংলাদেশের পরবর্তী টি-টোয়েন্টি অধিনায়ক?

রাফিনিয়ার হ্যাটট্রিকে বার্সার সাতে সাত