হোম > খেলা

পাকিস্তান সিরিজের সূচি ঘোষণা বিসিবির

স্পোর্টস রিপোর্টার

চলতি বছরের জুলাইতে টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় দল। এই সিরিজকে সামনে রেখে সূচি ঘোষণা করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আজ বুধবার (২৫ জুন) এক বিজ্ঞপ্তিতে সিরিজের সূচি ঘোষণা করে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রা সংস্থা। তিন ম্যাচ সিরিজের সবগুলো ম্যাচই হবে দিবারাত্রীর, ভেন্যু শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। প্রতিটি ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়।

সিরিজ খেলতে ১৬ জুলাই ঢাকায় পা রাখবে পাকিস্তান দল। এরপর তিনদিন বিরতি দিয়ে ২০ জুলাই প্রথম ম্যাচে মাঠে নামবে তারা। একদিন বিরতি দিয়ে ২২ জুলাই মাঠ গড়াবে দ্বিতীয় টি-টোয়েন্টি। এরপর ২৪ জুলাই সিরিজের শেষ ম্যাচ খেলবে দুদল। পরদিন ২৫ জুলাই ঢাকা ছাড়বে পাকিস্তান।

স্বেচ্ছায় প্রথম বল খেলেছিলেন রবিন

পাকিস্তানের কাছে হেরে বিদায়, সমর্থকদের কাছে ক্ষমা প্রার্থনা শমিতের

বাংলাদেশে বসছে ২০২৮ অলিম্পিক ক্রিকেটের বাছাইপর্ব

শারজাহ টেস্টের নিয়ন্ত্রণ জিম্বাবুয়ের হাতে

শুরু ৯ অক্টোবর, শেষ ২৩ নভেম্বর

আনচেলত্তির ছাঁটাই চান রোমারিও

তাওহিদের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে বাংলাদেশ

ফাইনাল দেখা যাবে ২০০ টাকায়

তাওহিদের সেঞ্চুরি, অপেক্ষায় লিটন

অভিষেকেই বিব্রতকর রেকর্ডের পাতায় রবিন