হোম > খেলা

ঢাকা জাতীয় স্টেডিয়াম পরিদর্শন বাফুফের

স্পোর্টস রিপোর্টার

আগামী ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বের ম্যাচ রয়েছে। এ ম্যাচ সামনে রেখে ঢাকা জাতীয় স্টেডিয়াম প্রস্তুত করা হচ্ছে। দীর্ঘ প্রায় পাঁচ বছর ধরে চলছে স্টেডিয়ামের সংস্কার কাজ। তবে এখনো পুরোপুরি প্রস্তুত হয়নি স্টেডিয়ামটি। সম্প্রতি যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আশ্বাস দিয়েছেন যে, আগামী জুনে ঢাকা জাতীয় স্টেডিয়ামে ম্যাচ আয়োজনের। এরই মধ্যে গতকাল স্টেডিয়াম পরিদর্শন করেছেন বাফুফের শীর্ষ কর্তারা। ফাহাদ করিম, কামরুল হাসান হিলটন, গোলাম গাউস ও ইকবাল হোসেনসহ বাফুফের কয়েকজন শীর্ষ কর্মকর্তা উপস্থিত ছিলেন। ফাহাদ করিম জানান, ‘আমাদের ক্রীড়া উপদেষ্টা আশ্বাস দিয়েছেন, হামজার অভিষেক এই মাঠেই হবে। শুরু থেকেই তিনি এই বিষয়ে আন্তরিক।’ তিনি আরো বলেন, ‘এনএসসির সঙ্গে সমন্বয় করে আমরা কাজের অগ্রগতি পরিদর্শন করেছি এবং মাঠের অবস্থা ভালো বলে মনে হয়েছে।’ এরই মধ্যে বাংলাদেশ দলে অভিষেক হয়েছে ইংলিশ লিগে খেলা ফুটবলার দেওয়ান হামজা চৌধুরীর। ভারতের বিপক্ষে ম্যাচ খেলে বেশ সাড়া ফেলেছেন এই মিডফিল্ডার। এবার ঘরের মাঠে হোম অভিষেকও স্মরণীয় করে রাখতে চাইবে বাংলাদেশ। হামজার কারণে ফুটবলে মানুষের আগ্রহ বেড়েছে। তাই ঘরের মাটিতে হামজার ম্যাচটি ঢাকা জাতীয় স্টেডিয়ামে আয়োজন করতে চাইছে বাফুফে।

জিতেও শেষ রক্ষা হলো না বার্সেলোনার, ফাইনালে অ্যাটলেটিকো মাদ্রিদ

ইরান ইস্যুতে ট্রাম্পের বিতর্কিত মন্তব্য, চাপে বিশ্বকাপ আয়োজকরা

নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকার ফাইনালে ওঠার লড়াই আজ

চিকিৎসার জন্য স্পেন ছেড়ে ফ্রান্সে ক্ষুব্ধ এমবাপ্পে

টিভির পর্দায় নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ম্যাচসহ আরও যত খেলা

ম্যাচ জিতল চীন, বাংলাদেশ হৃদয়

দ্য হান্ড্রেডের নিলামে বাংলাদেশের শুধু মুস্তাফিজ-রিশাদ

বিসিএল চ্যাম্পিয়ন মধ্যাঞ্চল

দেশের মেয়েদের পারফরম্যান্সে মুগ্ধ বাংলাদেশ কোচ

জরিমানা পর্যাপ্ত শাস্তি নয় : শহীদ আফ্রিদি