হোম > খেলা

তামিমের সুস্থতা কামনায় বর্তমান-সাবেক ক্রিকেটাররা

স্পোর্টস রিপোর্টার

সোমবার বিকেএসপিতে (২৪ মার্চ) ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) ম্যাচ খেলতে গিয়ে হার্ট অ্যাটাক করেন তামিম ইকবাল। বর্তমানে কেপিজে হাসপাতালে ভর্তি আছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক। তার সুস্থতা কামনা করেছেন বর্তমান ও সাবেক ক্রিকেটাররা।

নিজের ভেরিফাইড পেসবুক পেইজে তামিমের সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করেছেন মাশরাফি বিন মুর্তজা। ক্যাপশনে লিখেছেন, ‘মহান আল্লাহ তোর সহায় হোন, তামিম। দ্রুত সুস্থ হয়ে ফিরে আয় সবার মাঝে ইনশাআল্লাহ।’

শ্রীলঙ্কার সাবেক তারকা ক্রিকেটার লাসিথ মালিঙ্গা লিখেছেন, ‘তামিমের দ্রুত সুস্থতা এবং পূর্ণাঙ্গ আরোগ্য কামনা কামনা করছি। লড়াই করে যাও, যেমনটা সব সময় তুমি মাঠে করো।’

তামিমের সুস্থতা কামনা করতে গিয়ে বাংলাদেশ দলের তারকা ক্রিকেটার মেহেদি হাসান মিরাজ লিখেছেন, ‘হৃদরোগে আক্রান্ত হয়ে লাইফ সার্পোটে ভর্তি তামিম ইকবাল ভাই। আপনি যেভাবে ক্রিজে অটল ছিলেন তেমনি এই কঠিন সময়ে সাহস ও দৃঢ়তার মাধ্যমে দ্রুত সুস্থ হয়ে ফিরে আসবেন। আমি তথা পুরো দেশবাসী বিশ্বাস করি। মহান রাব্বুল আলামিন আপনাকে দ্রুত সুস্থ করে দিন, আমিন।’

তামিমের জন্য দোয়া চেয়ে তারকা পেসার তাসকিন আহমেদ লিখেছেন, ‘ঢাকার সাভারে অবস্থিত বিকেএসপিতে ম্যাচ চলাকালীন তামিম ইকবাল ভাই গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তার অবস্থা আরও খারাপ হয়েছে। তিনি এখন লাইফ সাপোর্টে আছেন। এই কঠিন সময়ে আপনার প্রার্থনায় তাকে স্মরণ রাখুন। আল্লাহ যেন তাকে দ্রুত আরোগ্য দান করেন।’

স্বেচ্ছায় প্রথম বল খেলেছিলেন রবিন

পাকিস্তানের কাছে হেরে বিদায়, সমর্থকদের কাছে ক্ষমা প্রার্থনা শমিতের

বাংলাদেশে বসছে ২০২৮ অলিম্পিক ক্রিকেটের বাছাইপর্ব

শারজাহ টেস্টের নিয়ন্ত্রণ জিম্বাবুয়ের হাতে

শুরু ৯ অক্টোবর, শেষ ২৩ নভেম্বর

আনচেলত্তির ছাঁটাই চান রোমারিও

তাওহিদের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে বাংলাদেশ

ফাইনাল দেখা যাবে ২০০ টাকায়

তাওহিদের সেঞ্চুরি, অপেক্ষায় লিটন

অভিষেকেই বিব্রতকর রেকর্ডের পাতায় রবিন