হোম > খেলা

রিয়ালে মেসির প্রশংসায় ‘আর্জেন্টাইন মাস্তান’

স্পোর্টস ডেস্ক

একটা সময় বার্সেলোনার হয়ে খেলার সুবাদে লিওনেল মেসিকে চিরপ্রতিদ্বন্দ্বী হিসেবেই দেখে রিয়াল মাদ্রিদের সমর্থকরা। এবার সেই ক্লাবেই আটবারের ব্যালন ডি’অর জয়ীর প্রশংসায় পঞ্চমুখ হলেন আর্জেন্টাইন মাস্তান খ্যাত ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো।

বৃহস্পতিবারই (১৪ আগস্ট) ১৮তে পা রেখেছেন মাস্তানতুয়োনো। অল্প বয়সেই নিজের জাত চিনিয়েছেন এই মিডফিল্ডার কাম ফরোয়ার্ড। অসাধারণ প্রতিভা দেখে কিছুদিন আগে তার সঙ্গে ৬ বছরের চুক্তি করে রিয়াল।

১৮ বছর পূর্ণ হওয়ার দিনে রিয়ালে যোগ দিয়েছেন মাস্তানতুয়োনো। এদিন তাকে আনুষ্ঠানিকভাবে নিজেদের খেলোয়াড় হিসেবে পরিচয় করিয়ে দেয় স্পেন তথা ইউরোপের সফলতম ক্লাবটি। সান্তিয়াগো বার্নাব্যুতে আয়োজিত সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জায়ান্টদের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ।

মাস্তানতুয়োনোর হাতে ৩০ নম্বর জার্সি তুলে দেন তিনি। এমন প্রতিভাবান এবং সম্ভাবনাময় একজন ফুটবলার দলে পেয়ে খুশির শেষ নেই রিয়ালের সমর্থকদের। ইতোমধ্যে তাকে নিয়ে বড় স্বপ্ন দেখতে শুরু করেছেন তারা। তবে পরিচয় পর্বের দিন মেসির প্রশংসা করে মাদ্রিদের ক্লাবটির সমর্থকদের বেশ হতাশই করেছেন মাস্তানতুয়োনো।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘মেসি বিশ্বের সেরা ফুটবলার। আমি একজন আর্জেন্টাইন। আমার কাছে তিনিই সেরা ফুটবলার।’

মেসির পাশাপাশি রিয়ালে খেলা আর্জেন্টিনার অন্যান্য ফুটবলারদের নামও স্মরণ করেছেন মাস্তোনতুয়োনো, ‘রিয়াল মাদ্রিদে খেলেছেন এমন কয়েকজন আর্জেন্টাইন ফুটবলারকে আমি সব সময় অনুসরণ করি। আলফ্রেডো ডি স্টেফানোর খেলা দেখতে পারিনি। তবে ডি মারিয়া ও গঞ্জালো হিগুয়াইনের খেলা দেখেছি।’

রিয়ালে যোগ দেওয়ার পর নিজের অনুভূতি জানাতে গিয়ে মাস্তানতুয়োনো বলেন, ‘এখন নিজেকে প্রাণশক্তিতে ভরপুর মনে হচ্ছে। রিয়াল মাদ্রিদের একজন হতে পেরে আমার স্বপ্ন পূরণ হয়েছে। এভাবে উদযাপন করতে পারব সেটা আমার কল্পনাতেও ছিল না। দলের জয়ের জন্য এবং সমর্থকদের খুশি রাখতে মাঠে সব সময় নিজের সেরাটা দিয়ে যাবো।’

তরুণ ফুটবলার আরো বলেন, ‘রিয়াল মাদ্রিদ বিশ্বের সেরা ক্লাব। এই ক্লাবে আমি নিজের ছাপ রাখতে চাই। সমর্থকরা আমার খেলার কারণে গর্বিত হোক- আমার চাওয়া তেমন কিছুই। কোচ আমাকে যে পজিশনেই খেলাক- আমি নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করে যাবো।’

ইকুয়েডরেকে বিদায় করে রাউন্ড অব সিক্সটিনে মেক্সিকো

জার্মানি জাপান নেদারল্যান্ডসের বিদায়ের দিনে ব্রাজিলের আনন্দ

বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ালেন ডাচ কোচ

থ্রি লায়ন্সের আক্রমণ বনাম লিওপার্ডদের রক্ষণ

ডাগআউটের গ্র্যান্ডমাস্টার ‘ডন’ কার্লো!

জোড়া গোলে সুইডেনকে বিদায় করে মেসির পাশে এমবাপ্পে

টিভির পর্দায় ইংল্যান্ডের বিশ্বকাপ ম্যাচসহ আরো যত খেলা

জার্মানির গোল ছিনতাই হয়েছে-বলছেন থিয়েরি অঁরি

জার্মানি এখন আর প্রথম সারির দল নয় : নাগলসম্যান

‘ব্রাজিল হারবে’ বলায় অর্থনীতিবিদ ক্লেমেন্তকে নেইমারের খোঁচা