হোম > খেলা

বাজে মন্তব্য করে তোপের মুখে বিসিবি পরিচালক

স্পোর্টস রিপোর্টার, সিলেট থেকে

বিশ্বকাপ খেলতে বাংলাদেশ দলের ভারতে যাওয়া-না যাওয়া নিয়ে মন্তব্য করেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। সেখানে দেশের ক্রিকেটের স্বার্থ ও ভবিষ্যৎ বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান ছিল তার। এছাড়া আইসিসি থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ৯০ শতাংশ রাজস্ব আসে— এ বিষয়টি চিন্তা করেও সিদ্ধান্ত নেওয়ার আহ্বান ছিল তার কথায়।

তামিমের এ কথার প্রতিবাদ করতে গিয়ে আরও বাজে ভাষায় মন্তব্য করে বসেন বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম। বর্তমানে বিসিবির ফাইন্যান্স বিভাগের দায়িত্বে থাকা এই পরিচালক তার সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, “এইবার আরও একজন পরীক্ষিত ভারতীয় দালালের আত্মপ্রকাশ বাংলার জনগণ দুচোখ ভরে দেখল।’’

তার এই মন্তব্যের পরই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় সমালোচনা। জাতীয় দলের সাবেক ওপেনার ও বর্তমানে টিম ম্যানেজার হিসেবে কাজ করা নাফিস ইকবাল প্রতিবাদ জানিয়ে লেখেন, ‘এটা অনেক অসম্মানজনক।’

নাফিস ছাড়াও দেশের ক্রিকেটামোদিরা একের পর এক সমালোচনা করে যাচ্ছেন বিসিবির এই পরিচালকের।

এবারও ‘ট্রু’ উইকেটে খেলতে চান মিরাজ

রাফিনের বিধ্বংসী বোলিংয়ে একতরফা জয় বরগুনা জেলা স্কুলের

স্পোর্টিংয়ের সঙ্গে ড্র করেও সেমিফাইনালে আর্সেনাল

রিয়ালকে বিদায় করে সেমিফাইনালে বায়ার্ন

বিশ্বকাপের আগে আইনি মারপ্যাঁচে মেসি

টিভিতে পিএসএলসহ ইউরোপা লিগের যত খেলা

আবেদন মিন্টুর, মারুফের ‘না’

ওপেনিংয়ে থিতু সাইফ-তানজিদ

বিশ্ব ক্রিকেটে ভারতের একচ্ছত্র আধিপত্য, উইজডেনের রিপোর্টে চাঞ্চল্য

ক্রিকেটের ক্লাব বিশ্বকাপ দেখতে চান স্মিথ