হোম > খেলা

প্রস্ততি ম্যাচে মুশফিক শূন্য

স্পোর্টস রিপোর্টার

মুশফিকুর রহিম, ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কা সফরে আসন্ন টেস্ট সিরিজের জন্য বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবার ওপেনিংয়ে ব্যাট করবেন। তিনে নিয়মিত খেলা শান্তকে কেন ওপেনিংয়ে আনা হচ্ছে, সেই কারণ যদিও এখনো স্পষ্ট নয়। তবে এই সম্ভাবনার সত্যতা কিছুটা হলেও মিলেছে আজ শুরু হওয়া দুই দিনের প্রস্তুতি ম্যাচে।

এই প্রস্তুতি ম্যাচে প্রথমদিন শেষে বিসিবি লাল দল ৬৯.৩ ওভার শেষে ৯ উইকেটে ২৪৭ রান তুলে ইনিংস ঘোষণা করেছে। মিরপুরে হোম অফ ক্রিকেটে এই ম্যাচে ওপেনিংয়ে নেমেছিলেন সাদমান ইসলাম ও নাজমুল হোসেন শান্ত। তিন নম্বরে ব্যাট করেন মমিনুল হক। এছাড়া চার নম্বরে ছিলেন মুশফিকুর রহিম এবং ছয় নম্বরে নামেন লিটন দাস।

প্রস্তুতি ম্যাচে ওপেনিংয়ে নামা শান্ত অনুশীলনের শুরু থেকেই সুইপ ও রিভার্স সুইপ শটে মনোযোগ দিচ্ছিলেন। আজও বারবার এই দুই শট খেলার চেষ্টা করেছেন। সুইপ করতে গিয়েই শেষ পর্যন্ত আউট হন তিনি। নাঈম হাসানের বলে এলবিডব্লিউ হয়ে ফিরেন শান্ত। দিনের শুরুতেই দুর্ভাগ্যজনকভাবে রানআউট হন মমিনুল হক। তখন পর্যন্ত মাত্র দুই বল খেলা মমিনুলকে অবশ্য টিম ম্যানেজমেন্ট আবার ব্যাট করার সুযোগ দেয়। দ্বিতীয়বার সুযোগ পেয়ে সম্পূর্ণ টেস্ট মেজাজে ব্যাট করে মমিনুল ১৩১ বলে করেন ৭৮ রান।

চারে ব্যাট করা মুশফিকুর রহিম বলে বোল্ড হন ইবাদতের বলে। মাত্র দুই বল খেলে ইবাদতের ইনসুইংয়ে শূন্য রানে আউট হন মুশফিক। সাদা বলে কিছুটা অধারাবাহিক হলেও লাল বলে সাম্প্রতিক সময়ে ভালো পারফর্ম করেছেন লিটন দাস। এই ম্যাচেও ৯৭ বলে তিনি ৪৩ রান করেন। স্টেপ আউট করে এগিয়ে এসে বড় শট খেলার চেষ্টায় স্ট্যাম্পিংয়ের ফাঁদে পড়েন লিটন।

৬৬ ম্যাচের সিঙ্গেল লিগের ঢাকা প্রিমিয়ার ক্রিকেট

আত্মবিশ্বাসী বাংলাদেশ, কিউইদের প্রত্যাবর্তনের আশা

বিশ্বকাপের আক্ষেপ পেছনে ফেলে সিরিজ জয়ে চোখ শামীমের

নিজের ক্লাবকে উন্নতির প্রতিশ্রুতি মেসির

দেশজুড়ে প্রতিভা খোঁজার মহাযজ্ঞ ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ শুরু কাল

বার্নাব্যুতে ‘স্পেশাল ওয়ান’-এর প্রত্যাবর্তন? নীরবতায় রহস্য বাড়ালেন মরিনহো

যেভাবে বাস্তবায়ন হবে নতুন কুঁড়ি স্পোর্টস

শেষ বাঁশির আভাস দিলেন রোনালদো, বিদায় সন্নিকটে

ফিফা কংগ্রেসে ইসরায়েল ইস্যুতে ক্ষোভ প্রকাশ ফিলিস্তিনের

নতুন কুঁড়ি স্পোর্টস কী?