হোম > খেলা

মোহামেডান-আবাহনী ম্যাচ আজ

স্পোর্টস রিপোর্টার, হবিগঞ্জ থেকে

ছবি: সংগৃহীত

মোহামেডান-আবাহনী মুখোমুখি মানেই বাড়তি উত্তাপ ও উত্তেজনায় বারুদ ছড়ানো ম্যাচ। মাঠের লড়াই দুদলের দর্শকদের মধ্যে স্নায়ুচাপ বিরাজ করে। কেউই কাউকে ছাড় দেয় না, জিতার মনোভাব নিয়ে খেলেন দুদলের খেলোয়াড়রা। এটি যে মর্যাদার লড়াই। কিন্তু সময়ের পরিক্রমায় এই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই যেন কেমন যেন আমেজহীন আর ম্যাড়মেড়ে হয়ে পড়েছে! ফুটবল মাঠে দর্শক নেই। আবেগ ও ভালোবাসার টানে কিছু সংখ্যক দর্শক মাঠে আসলেও বলতে গেলে প্রতি ম্যাচেই গ্যালারি খাঁ খাঁ করে। দর্শকশূন্য মাঠেই ফেডারেশন কাপের ম্যাচে পরস্পরের মুখোমুখি হচ্ছে ঢাকার দুই জায়ান্ট মোহামেডান ও আবাহনী। আজ কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে বেলা আড়াইটায় দুদলের ম্যাচটি শুরু হবে।

প্রিমিয়ার লিগে অপ্রতিরোধ্য দল মোহামেডান। টানা ছয় ম্যাচেই জিতেছে দলটি। কিন্তু ফেডারেশন কাপে রহমতগঞ্জের কাছে ১-০ গোলে তাদের হারটি ছিল হতাশাজনক। এ নিয়ে ফেডারেশন কাপে দুই ম্যাচ খেলেছে তারা। আজ তৃতীয় ম্যাচ তাদের। চট্টগ্রাম আবাহনীকে ৬-০ গোলে হারিয়ে ৩ পয়েন্ট অর্জন করে সাদা-কালো জার্সিধারা। ফলে ‘বি’ গ্রুপের পয়েন্ট টেবিলে দ্বিতীয় অবস্থানে রয়েছে মোহামেডান। অন্যদিকে, ফেডারেশন কাপে আজ দ্বিতীয় ম্যাচ আবাহনীর। প্রথম ম্যাচে চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে ৩-০ গোলে জিতেছে তারা। ৩ পয়েন্ট নিয়ে টেবিলের তিন নম্বরে অবস্থান তাদের। আজ পয়েন্ট টেবিলে উন্নতির জন্যই মাঠে নামবে দলটি।

আগের মতো মোহামেডান ও আবাহনীর দ্বৈরথে সেই উত্তাপ না থাকলেও মাঠের লড়াই জমবে বলে আশা করা হচ্ছে। মোহামেডানের ম্যানেজার ইমতিয়াজ আহমেদ নকীব জানালেন, দলের সবাই সুস্থ আছেন। আবাহনী ম্যাচের জন্য তাদের খেলোয়াড়রা প্রস্তুত। তবে রহমতগঞ্জের ম্যাচে হারটি এখনো পুড়াচ্ছে দলকে। নকীব বলেন, ‘মোহামেডান-আবাহনী ম্যাচ হলো মেজাজের ম্যাচ। মাথা ঠান্ডা রেখে খেলতে হবে। আমরা জয়ের জন্যই মাঠে নামব।’ গত কয়েক মৌসুমের মতো মোহামেডানের মালির স্ট্রাইকার সুলেমান দিয়াবাতে দুর্দান্ত খেলছেন। প্রায় প্রতি ম্যাচেই গোল করে দলকে এগিয়ে দিচ্ছেন। এ ছাড়া মোহামেডানের জার্সি গায়ে সানডে, মোজাফফরভরাও আলো ছড়াচ্ছেন। দেশের খেলোয়াড়রাও কম যাচ্ছেন না। সব মিলিয়ে আবাহনীর বিপক্ষে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী মোহামেডান শিবির।

এদিকে, সরকারের পটপরিবর্তনের পর লিগে আবাহনীর খেলা নিয়েই শঙ্কা ছিল। দল গঠন করতে গিয়ে বেশ হিমশিম খেয়েছে তারা। এবার কোনো বিদেশি খেলোয়াড় দলে ভেরায়নি আবাহনী। শুধু দেশের খেলোয়াড়দের নিয়ে খেলেই রীতিমতো চমক দিচ্ছে আকাশি-হলুদ জার্সিধারীরা। লিগে ছয় ম্যাচ খেলে একটিতে হেরেছে তারা। চারটিতে জয় ও অপরটিতে ড্র করে ধানমন্ডি পাড়ার দলটি। দল ঐক্যবদ্ধ হয়ে খেলছে বলেই এমন অভাবনীয় সাফল্য পাচ্ছে বলে জানান আবাহনীর ম্যানেজার সত্যজিৎ দাস রুপু। তিনি বলেন, ‘খেলোয়াড়রা সবাই মিলে চেষ্টা করছে। ঐক্যবদ্ধভাবে খেলছে। এটাই।’ মোহামেডানের বিপক্ষে মর্যাদার ম্যাচেও হারতে চায় না আবাহনী। সত্যজিৎ দাস রুপু বলেন, ‘এটি মর্যাদার ম্যাচ। এমন ম্যাচে কেউই হারতে চায় না। দুই দলই চাইবে জিততে। আমরা সুযোগ পেলে কাজে লাগাব।’ প্রতিপক্ষ হিসেবে মোহামেডানকে কীভাবে মূল্যায়ন করছেন? রুপু বলেন, ‘মোহামেডান শক্তিশালী দল। লিগে পয়েন্ট টেবিলে টপে আছে তারা। ভালো ফুটবল খেলছে। আরও ভালো খেলার চেষ্টা করবে।’

নারী দলের বিশেষ ক্যাম্প আজ শুরু

টিভির পর্দায় চ্যাম্পিয়নস লিগের রিয়াল-বেনফিকার লড়াই

পাকিস্তানকে হারিয়ে সবার আগে সেমিফাইনালে ইংল্যান্ড

সাফ গেমস ঘিরে টিটির প্রত্যাশা

‘সুপার সাব’ সেসকোতে উদ্ধার ম্যানইউ

বেতনভুক্ত হবেন হামজা চৌধুরীরা

কঠিন গ্রুপে বাংলাদেশের মেয়েরা

ফিফা-উয়েফা লালকার্ড দেখছে!

পাকিস্তানের আজ টিকে থাকার লড়াই

টিভিতে দেখবেন টি-টোয়েন্টি বিশ্বকাপের খেলা