হোম > খেলা

শেষ আটে বাফুফে একাডেমি দল

চীনে আমন্ত্রণমূলক টুর্নামেন্ট

স্পোর্টস রিপোর্টার

চীনের লিজাংয়ে আমন্ত্রণমূলক ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে উঠেছে বাফুফে একাডেমি দল। তবে আজ গ্রুপের শেষ ম্যাচে উহানের কাছে ১-০ গোলে হেরেছে তারা। তবে এই হারে কোয়ার্টার ফাইনালে উঠার ক্ষেত্রে প্রভাব পড়েনি।

৬ পয়েন্ট নিয়ে টুর্নামেন্টের শেষ আটে খেলা নিশ্চিত করেছে বাংলাদেশের দলটি। গ্রুপ পর্বে রানার্সআপ হয়েছে বাংলাদেশ। আর তিন ম্যাচ জিতে উহান গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে।

আজ বিকালে কম্বোডিয়া ও চীনের স্থানীয় দলের ম্যাচের পর বাংলাদেশের প্রতিপক্ষ নির্ধারণ হওয়ার কথা। টুর্নামেন্টে বাংলাদেশ ৮-০ গোলে হারায় শ্রীলঙ্কা একাডেমি দলকে। এর আগে চীনের সানইয়াং দলকে ৪-০ গোলে হারায় বাফুফে একাডেমি দল।

রবিনের অভিষেক, তিন পেসারের একাদশে তাইজুল বাদ

স্যান্ডপেপার-কাণ্ডে খাজার দাবির পক্ষে সেয়ার্স, বললেন ‘সবাই জানত’

সাইফের নেতৃত্বে রাইজিং স্টার্স টুর্নামেন্টে যাচ্ছে 'এ' দল

এই হার ভীষণ হৃদয়বিদারক: হামজা

রোনালদোবিহীন প্রথম ম্যাচেই পর্তুগালের বড় হার

স্যান্ডপেপারের আঁচড়ে ‘ক্ষতবিক্ষত’ অস্ট্রেলীয় ক্রিকেট

প্রোটিয়া ডেরায় বাংলাদেশের কঠিন পরীক্ষা

ছোট পর্দায় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের সঙ্গে থাকছে স্পেন-ইংল্যান্ড মহারণ

এবার কোচ হিসেবে সাফ জিততে চান মুসা

গোল না পাওয়ার আফসোস ভুটান কোচের