হোম > খেলা

একুশে পদক গ্রহণকারীর সংখ্যা নির্ধারণ নিয়ে বিপাকে বাফুফে

স্পোর্টস রিপোর্টার

সাফজয়ী নারী ফুটবল টিম

একুশে পদক পাচ্ছে সাফজয়ী নারী ফুটবল দল। এই দলটির হয়ে কতজন পদক গ্রহণ করবেন, এই সংখ্যা নির্ধারণ করতে গিয়ে বিপাকে পড়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ১১ জনের নাম চেয়ে ক্রীড়া মন্ত্রণালয়ের মাধ্যমে বাফুফের কাছে চিঠি দিয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়। কিন্তু সাফজয়ী দল ছিল ২৩ জনের। কোচ, কর্মকর্তা মিলে ছিলেন মোট ৩২ জন। তাদের মধ্য থেকে কোন ১১ জনকে একুশে পদক গ্রহণ করতে পাঠাবে বাফুফে? এ নিয়ে খুবই জটিলতার মধ্যে পড়েছে দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি। কেননা ৩২ জনের তালিকা দিয়েছিল বাফুফে। সেটি কমিয়ে ১১ জনে এনেছে সংস্কৃতি মন্ত্রণালয়।

বাফুফে নির্বাহী কমিটির সদস্য টিপু সুলতান গত সাফজয়ী দলের প্রধান ছিলেন। তিনি আমার দেশকে বলেন, ‘এ বিষয়টি আসলে দৃষ্টিকটু দেখায়। ফিফা ও এএফসি গাইডলাইন অনুযায়ী খেলোয়াড়, কোচ, অফিসিয়াল মিলে ৩২ জনের কন্টিনজেন্ট থাকে। পুরো কন্টিনজেন্টকেই পুরস্কার দেওয়া উচিত। তা না হলে বিষয়টি সুন্দর দেখায় না।’

তিনি আরো বলেন, ‘আমাদের সভাপতি দেশের বাইরে। সাধারণ সম্পাদকের সঙ্গে যোগাযোগ করছে বিষয়টি নিয়ে। তবে দলের সবাই থাকলে বিষয়টি ভালো হয়। সংস্কৃতি মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা আশা করি বিষয়টি ভালো ভাবে দেখবেন।’

অন্যদিকে, বাফুফে সাধারণ সম্পাদক বলেছেন, সাফ চ্যাম্পিয়ন হওয়ার পেছনে পুরো কন্টিনজেন্টের অবদান রয়েছে। সবাই কম বেশি অবদান রাখে। সম্মিলিত প্রচেষ্টায় সাফ জিতেছে বাংলাদেশ। তাই নতুন করে ক্রীড়া মন্ত্রণালয়ের মাধ্যমে আবার একুশে পদক গ্রহণকারীর তালিকা সংস্কৃতি মন্ত্রণালয়ে পাঠায় বাফুফে। এখন সংস্কৃতি মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষা।

পানামাকে গোলবন্যায় ভাসিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু ব্রাজিলের

টিভির পর্দায় ফুটবল ক্রিকেটের আজকের যত ম্যাচ

ইরানের বিপ্লব-পূর্ব পতাকা নিষিদ্ধ হচ্ছে বিশ্বকাপে

জন্মদিনে সোয়াটেকের বিদায়, কোয়ার্টারে কোস্তিয়ুক

ভিসা জটিলতায় বিশ্বকাপ যাত্রা পিছিয়ে গেল দক্ষিণ আফ্রিকার

১০ নম্বর জার্সিতে বিশ্বকাপ মাতাবেন নেইমার

বাংলাদেশের মেয়েদের টানা দ্বিতীয় হার

ভারতের কাছে ৩-০ গোলে হারল বাংলাদেশ

প্রথমার্ধে এক গোলে পিছিয়ে বাংলাদেশ

ধামরাইয়ে অন্ধদের হাডুডু খেলা, চ্যাম্পিয়ন ঢাকা অন্ধ একাদশ