হোম > খেলা

সাকিব-লিটনকে ছাড়াই চ্যাম্পিয়ন্স ট্রফির দল

স্পোর্টস রিপোর্টার

চ্যাম্পিয়ন্স ট্রফির দল নির্বাচনে নির্বাচকদের কাজ সহজ করে দিয়েছেন তামিম ইকবাল ও সাকিব আল হাসান। তামিম আর্ন্তজাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। আর সাকিব আল হাসানের বোলিং এখন আর্ন্তজাতিক ক্রিকেটে নিষিদ্ধ। শুধুমাত্র ব্যাটার হিসেবে তাকে দলে রাখার মতো ‘বিলাসিতা’ দেখাতে নারাজ নির্বাচকরা! আর তাই চ্যাম্পিয়ন্স ট্রফির দলে সাকিব আল হাসান নেই। বৈশ্বিক এই টুর্নামেন্টে দল থেকে বাদ পড়েছেন লিটন দাসও। তার দলে না থাকার কারণটা অবশ্য অফফর্ম। সাম্প্রতিক সময়ে ওয়ানডে ক্রিকেটে লিটন দাসের পারফরমেন্স খুবই বেহাল। ২০২৩ সালের অক্টোবর থেকে আজ পর্যন্ত লিটন দাস পেছনের ১৩টি ওয়ানডে ম্যাচে কোনো হাফসেঞ্চুরিও পাননি। সর্বশেষ ৭ ম্যাচে কোনবারই তিনি ডাবল ফিগারে পর্যন্ত যেতে পারেননি! এই ৭ ম্যাচে সবমিলিয়ে তার রান মাত্র ১৩। এর মাঝে আবার তিনটিতে আবার শূন্য রানে আউট! এমন অফফর্মে থাকা একজন ব্যাটারকে দলে অর্ন্তভুক্তির কোনো যুক্তিই খুঁজে পাননি নির্বাচকরা।

সাকিব ও লিটন দাসের বাদ পড়া ছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফির দলে আর বড় কোনো খবর নেই। বাকি নিয়মিতরাই দলে জায়গা পেয়েছেন। অধিনায়ক হিসেবে এই টুর্নামেন্টে নাজমুল হোসেন শান্তর নাম আগেই ঘোষণা করেছে বিসিবি।

আগামী ১৯ ফেব্রুয়ারি পাকিস্তান এবং দুবাইয়ে আট দলের এই টুর্নামেন্ট শুরু হচ্ছে। বাংলাদেশ খেলবে ‘এ’ গ্রুপে ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দল:

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, পারভেজ ইমন, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, জাকের আলী, মেহেদি হাসান মিরাজ, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা, তানজিম হাসান সাকিব।

‘দুঃখিত বাংলাদেশ’, পাকিস্তানের কাছে হারের পর শ্রাবণের আবেগঘন পোস্ট

রবিনের অভিষেক, তিন পেসারের একাদশে তাইজুল বাদ

স্যান্ডপেপার-কাণ্ডে খাজার দাবির পক্ষে সেয়ার্স, বললেন ‘সবাই জানত’

সাইফের নেতৃত্বে রাইজিং স্টার্স টুর্নামেন্টে যাচ্ছে 'এ' দল

এই হার ভীষণ হৃদয়বিদারক: হামজা

রোনালদোবিহীন প্রথম ম্যাচেই পর্তুগালের বড় হার

স্যান্ডপেপারের আঁচড়ে ‘ক্ষতবিক্ষত’ অস্ট্রেলীয় ক্রিকেট

প্রোটিয়া ডেরায় বাংলাদেশের কঠিন পরীক্ষা

ছোট পর্দায় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের সঙ্গে থাকছে স্পেন-ইংল্যান্ড মহারণ

এবার কোচ হিসেবে সাফ জিততে চান মুসা