হোম > খেলা

তিন দিনেই জিতল অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক

প্রথম ইনিংসে ব্যাটিংয়ে দুই দলের নাজেহাল অবস্থা। ব্রিজটাউন টেস্ট যে তাই পঞ্চম দিনের আগেই শেষ হবে সেটা বুঝতে বাকি ছিল না। হয়েছেও তাই। তিন দিনেই শেষ হয়েছে অস্ট্রেলিয়া এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার সাদা পোশাকের প্রথম ম্যাচ। তাতে বাজিমাত করেছে সফরকারীরা। ক্যারিবিয়ানদের বিপক্ষে ১৫৯ রানের জয় তুলে নিয়েছে তারা।

ওয়েস্ট ইন্ডিজকে ৩০১ রানের লক্ষ্য দেয় অস্ট্রেলিয়া। জবাবে জশ হ্যাজলউডের বোলিং তাণ্ডবে ১৪১ রানে অলআউট হয় স্বাগতিকরা। দলটির হয়ে সর্বোচ্চ ৪৪ রান করেন সামার জোসেফ। ৩৮ রানে অপরাজিত থাকেন জাস্টিন গ্রিভস। ২৩ রান এনে দেন জন ক্যাম্পবেল। অস্ট্রেলিয়ার হয়ে ৪৩ রানে ৫ উইকেট নেন হ্যাজলউড।

মূলত দ্বিতীয় ইনিংসের দারুণ ব্যাটিংয়েই জয়ের ভীত পায় অস্ট্রেলিয়া। তিন ফিফটিতে ৩১০ রানে থামে অতিথিরা। অ্যালেক্স ক্যারির অবদান ৬৫ রান। এছাড়া বিউ ওয়েবস্টার ৬৩ ও ট্রাভিস হেড কেরেন ৬১ রান। এর আগে প্রথম ইনিংসে ১৮০ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। জবাবে ওয়েস্ট ইন্ডিজ থামে ১৯০ রানে। ১০ রানে পিছিয়ে থাকলেও দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়িয়ে সেটা ভালোভাবেই পুষিয়ে নেয় তাসমান পাড়ের দলটি। ম্যাচসেরা হয়েছেন হেড। প্রথম ইনিংসেও অর্ধশতকের দেখা পান এই ব্যাটার- খেলেন ৫৯ রানের ইনিংস।

সংক্ষিপ্ত স্কোর:

অস্ট্রেলিয়া প্রথম ইনিস: ১৮০/১০ (৫৬.৫ ওভার); হেড ৫৯, খাজা ৪৭; সিলস ৫/৬০

ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংস: ১৯০/১০ (৬৩.২ ওভার); হোপ ৪৮, চেজ ৪৪; স্টার্ক ৩/৬৫

অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংস: ৩১০/১০ (৮১.৫ ওভার); ক্যারি ৬৫, হেড ৬১; জোসেফ ৫/৮৭

ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ইনিংস: ১৪১/১০ (৩৩.৪ ওভার); জোসেফ ৪৪, গ্রিভস ৩৮; হ্যাজলউড ৫/৪৩

ফল: অস্ট্রেলিয়া ১৫৯ রানে জয়ী

স্বেচ্ছায় প্রথম বল খেলেছিলেন রবিন

পাকিস্তানের কাছে হেরে বিদায়, সমর্থকদের কাছে ক্ষমা প্রার্থনা শমিতের

বাংলাদেশে বসছে ২০২৮ অলিম্পিক ক্রিকেটের বাছাইপর্ব

শারজাহ টেস্টের নিয়ন্ত্রণ জিম্বাবুয়ের হাতে

শুরু ৯ অক্টোবর, শেষ ২৩ নভেম্বর

আনচেলত্তির ছাঁটাই চান রোমারিও

তাওহিদের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে বাংলাদেশ

ফাইনাল দেখা যাবে ২০০ টাকায়

তাওহিদের সেঞ্চুরি, অপেক্ষায় লিটন

অভিষেকেই বিব্রতকর রেকর্ডের পাতায় রবিন