হোম > খেলা

দারুণ জয়ে কাবাডি সিরিজে এগিয়ে বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার, হবিগঞ্জ থেকে

নেপালের বিপক্ষে চলমান পাঁচ ম্যাচের কাবাডি সিরিজে ঘুরে দাঁড়াল বাংলাদেশ। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) পল্টন ময়দানে সিরিজের তৃতীয় ম্যাচে স্বাগতিকরা ৪২-৩৭ পয়েন্টে হারায় নেপালকে। এই জয়ে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ। ম্যাচটির শুরু থেকে বেশ আত্মবিশ্বাসী দেখা যায় নেপালকে। প্রথমেই দুই পয়েন্ট আদায় করে নেয় তারা। আগের ম্যাচের ভুল থেকে শিক্ষা নিয়ে বাংলাদেশও ঘুরে দাঁড়াতে মনোযোগী হয়। ফলে লড়াই জমে ওঠে। প্রথমার্ধেই তুমুল লড়াই হয়েছে। সমান তালে খেলছে বাংলাদেশ ও নেপাল। মাত্র তিন পয়েন্টের লিড নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ। প্রথমার্ধে ২০-১৭ পয়েন্টে এগিয়ে ছিল স্বাগতিকরা।

দ্বিতীয়ার্ধেও লিড ধরে ম্যাচে এগিয়ে যেতে থাকে বাংলাদেশ। তবে ম্যাচে প্রথম লোনা পায় নেপাল। আর একসময় ব্যবধান কমিয়ে ম্যাচে এগিয়ে যায় সফরকারীরা। বাংলাদেশও ঘুরে দাঁড়ায়। একসময় নেপাল এগিয়েছে। আবার প্রতিপক্ষকে টপকে বাংলাদেশও লিড নিয়েছে। সিরিজে এগিয়ে যেতে দুদলই তাদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছে। তবে ম্যাচের শেষ মিনিটে লোনাসহ চার পয়েন্ট পেয়ে অনেকটা এগিয়ে যায় বাংলাদেশ। নেপাল আর ম্যাচে ফেরার সুযোগ পায়নি। শেষ পর্যন্ত জয় নিয়ে খেলা শেষ করে বাংলাদেশ। ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন বাংলাদেশের দীপায়ন গোলদার। তার হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সম্পাদক ইসরাইল হাওলাদার। এ সময় উপস্থিত ছিলেন কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এসএম নেওয়াজ সোহাগ।

প্রতিপক্ষকে ঘুষি দিয়ে ১৩ ম্যাচ নিষিদ্ধ আর্জেন্টাইন গোলরক্ষক

ফিফার সিদ্ধান্তে অসন্তুষ্ট ফিলিস্তিন, ক্রীড়া আদালতে আপিল

সমতায় শেষ অ্যাটলেটিকো-আর্সেনাল লড়াই, দ্বিতীয় লেগে ফয়সালার অপেক্ষা

ক্রিকেট-ফুটবলের যত খেলা আজ টিভিতে দেখা যাবে

ছয় বলে ছয় উইকেট শিকার মাইলস ডেভিসের

বিশ্বকাপে না যাওয়া ছিল ‘বড় ভুল’, বললেন সাকিব

এসএলসিতে সবার পদত্যাগ

বিশ্বকাপে হলুদ কার্ড নিয়মে বড় পরিবর্তন আনল ফিফা

ফাইনাল না জিতেও নারী হকি দলের ইতিহাস

এনরিকের ক্যারিয়ারসেরা ম্যাচ, কোম্পানি-কেইন আশা হারাচ্ছেন না