হোম > খেলা

ময়মনসিংহ জোনে চ্যাম্পিয়ন ময়মনসিংহ

অনূর্ধ্ব ১৫ জাতীয় ফুটবল লিগ

স্পোর্টস রিপোর্টার

ইউসিবি বাফুফে অনূর্ধ্ব ১৫ জাতীয় ফুটবল লিগের ময়মনসিংহ জোনের চ্যাম্পিয়ন হয়েছে ময়মনসিংহ। ফাইনালে জামালপুরকে ৬-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে ময়মনসিংহ।

ফাইনালে দুই গোলসহ মোট সাত গোল করে ময়মনসিংহ জনের সেরা ফুটবলার মাহফুজ মিয়া। গ্রুপ পর্বে নেত্রকোনার বিপক্ষে মাহফুজ করেছিলেন হ্যাটট্রিক। আর গ্রুপ পর্বে চ্যাম্পিয়ন ময়মনসিংহ ১-০ গোল হেরেছিল রানার্স আপ জামালপুরের কাছে।

ফাইনালে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের পুরস্কার বিতরণ করেন জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম (পিপিএম বার)। উপস্থিত ছিলেন জামালপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশন সভাপতি এ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন। আরও ছিলেন ময়মনসিংহ বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশন সভাপতি আবদুল্লাহ আল ফুয়াদ রেদুয়ান ও ময়মনসিংহ ডিএফের সভাপতি দেলোয়ার হোসেন মুকুল।

শুরু ৯ অক্টোবর, শেষ ২৩ নভেম্বর

আনচেলত্তির ছাঁটাই চান রোমারিও

তাওহিদের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে বাংলাদেশ

ফাইনাল দেখা যাবে ২০০ টাকায়

তাওহিদের সেঞ্চুরি, অপেক্ষায় লিটন

অভিষেকেই বিব্রতকর রেকর্ডের পাতায় রবিন

মোসাদ্দেকের ২২০, অমিত-শিবলির সেঞ্চুরি

অল্প পুঁজিতে রোমাঞ্চকর জয়ে সিরিজ ভারতের

বেন্টন-অ্যাটকিনসনে সিরিজে সমতায় ইংল্যান্ড

প্রথম দিনের ২ সেশনেই রাবাদার ফাইফার