হোম > খেলা

ম্যাচ জয়ের পর বাবার মৃত্যুর খবর পেলেন ভেল্লালাগে

স্পোর্টস ডেস্ক

আফগানিস্তানের বিপক্ষে এশিয়া কাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে জয়ের পর বাবা সুরঙ্গা ভেল্লালাগের মৃত্যু সংবাদ পেলেন শ্রীলঙ্কান ক্রিকেটার দুনিথ ভেল্লালাগে। শ্রীলঙ্কার সুপার ফোর নিশ্চিত হবার পর খেলা শেষে ভেল্লালাগেকে বাবার মৃত্যুর সংবাদটি দেন শ্রীলঙ্কা দলের ম্যানেজার।

শ্রীলঙ্কার স্থানীয় গণমাধ্যমের খবর, কলম্বোয় হৃদরোগে আক্রান্ত হয়ে ভেল্লালাগের বাবা সুরঙ্গা ভেল্লালাগের মৃত্যু হয়েছে। ম্যাচ চলাকালেই হৃদরোগে আক্রান্ত হন তিনি। এরপর হাসপাতালে নিয়ে গেলেও আর বাঁচানো যায়নি বলে জানিয়েছে লঙ্কান গণমাধ্যম।

সুরঙ্গা নিজেও একজন ক্রিকেটার ছিলেন। ১৯৮০ সালের মাঝামাঝি সময়ে প্রিন্স অব ওয়েলস কলেজের ক্রিকেট দলের নেতৃত্ব দিয়েছিলেন সুরঙ্গা। তরুণ বয়সে মেধার পরিচয় দেওয়া সুরঙ্গা পড়ে জাতীয় দলে অব্দি না আসতে পারলেও ছেলেকে দিয়ে স্বপ্ন পূরণ করিয়েছেন।

এশিয়া কাপে খেলার জন্য বর্তমানে দুবাইয়ে থাকা ২২ বছর বয়সী এই অলরাউন্ডারকে শ্রীলঙ্কার ক্রিকেটের অন্যতম সম্ভাবনাময় তরুণ প্রতিভা হিসেবে বিবেচনা করা হয়। যদিও আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি ভালো যায়নি তার। তার এক ওভারে মোহাম্মদ নবি পাঁচ ছক্কা হাঁকান। ৪ ওভারে ৪৯ রান দেন ভেল্লালাগে।

‘দুঃখিত বাংলাদেশ’, পাকিস্তানের কাছে হারের পর শ্রাবণের আবেগঘন পোস্ট

রবিনের অভিষেক, তিন পেসারের একাদশে তাইজুল বাদ

স্যান্ডপেপার-কাণ্ডে খাজার দাবির পক্ষে সেয়ার্স, বললেন ‘সবাই জানত’

সাইফের নেতৃত্বে রাইজিং স্টার্স টুর্নামেন্টে যাচ্ছে 'এ' দল

এই হার ভীষণ হৃদয়বিদারক: হামজা

রোনালদোবিহীন প্রথম ম্যাচেই পর্তুগালের বড় হার

স্যান্ডপেপারের আঁচড়ে ‘ক্ষতবিক্ষত’ অস্ট্রেলীয় ক্রিকেট

প্রোটিয়া ডেরায় বাংলাদেশের কঠিন পরীক্ষা

ছোট পর্দায় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের সঙ্গে থাকছে স্পেন-ইংল্যান্ড মহারণ

এবার কোচ হিসেবে সাফ জিততে চান মুসা