হোম > খেলা

সরফরাজের ফেরার লড়াই

স্পোর্টস ডেস্ক

ভারতের হয়ে ৬ টেস্ট খেলে এক সেঞ্চুরির পাশাপাশি তিনটি ফিফটি হাঁকিয়েছেন সরফরাজ খান। এরপরও গত নভেম্বরের পর থেকেই জাতীয় দলের বাইরে আছেন এই মিডলঅর্ডার ব্যাটার। যদিও ফেরার লড়াইটাও বেশ ভালোভাবেই চালিয়ে যাচ্ছেন সরফরাজ।

ভারতের ঘরোয়া ক্রিকেটে মৌসুমের শুরুতেই ব্যাট হাতে দারুণ এক ইনিংস খেলেছেন সরফরাজ। বুচিবাবু ট্রফির প্রথম দিনেই মুম্বাই ক্রিকেট সংস্থার হয়ে তামিলনাড়ুর বিপক্ষে সেঞ্চুরির দেখা পেয়েছেন ডানহাতি ব্যাটার। ৩ অঙ্কের ম্যাজিক ফিগারের ঘরে যেতে ৯২ বল খেলেন সরফরাজ।

দল থেকে বাদ পড়ার পর থেকেই নিজের ফিটনেসের প্রতি বেশ মনোযোগী সরফরাজ। বাড়তি মেদ ঝরিয়ে নিজেকে ঝরঝরে বানিয়েছেন ২৭ বছর বয়সী ক্রিকেটার। মাঠে সেটার সুফল পাচ্ছেন তিনি।

সবশেষ অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফিতে ৬ নম্বর পজিশনে করুন নায়ারকে খেলিয়েছে ভারত। নায়ার সামগ্রিকভাবে খুব ভালো না করতে পারায় সরফরাজের ফেরার সম্ভাবনা তৈরি হয়েছে। তাই ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে রান করতে পারলে আবারো দেশের হয়ে টেস্ট খেলার সুযোগ পাবেন সরফরাজ।

ইকুয়েডরেকে বিদায় করে রাউন্ড অব সিক্সটিনে মেক্সিকো

জার্মানি জাপান নেদারল্যান্ডসের বিদায়ের দিনে ব্রাজিলের আনন্দ

বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ালেন ডাচ কোচ

থ্রি লায়ন্সের আক্রমণ বনাম লিওপার্ডদের রক্ষণ

ডাগআউটের গ্র্যান্ডমাস্টার ‘ডন’ কার্লো!

জোড়া গোলে সুইডেনকে বিদায় করে মেসির পাশে এমবাপ্পে

টিভির পর্দায় ইংল্যান্ডের বিশ্বকাপ ম্যাচসহ আরো যত খেলা

জার্মানির গোল ছিনতাই হয়েছে-বলছেন থিয়েরি অঁরি

জার্মানি এখন আর প্রথম সারির দল নয় : নাগলসম্যান

‘ব্রাজিল হারবে’ বলায় অর্থনীতিবিদ ক্লেমেন্তকে নেইমারের খোঁচা