হোম > খেলা

এক বছর পর ফিরলেন শানাকা

স্পোর্টস ডেস্ক

ওয়ানডে শেষে বাংলাদেশের বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে শ্রীলঙ্কা। আসন্ন সিরিজের জন্য চারিথ আসালঙ্কার নেতৃত্বে ১৭ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। এক বছর পর দলে ফেরানো হয়েছে দাসুন শানাকাকে। এর আগে সবশেষ ২০২৪ সালে জুলাইয়ে ভারতের বিপক্ষে পাল্লেকেল্লেতে এই সংস্করণে খেলেছিলেন শানাকা।

শানাকা ফেরায় বাদ পড়েছেন ভানুকা রাজাপাকশে। ব্যাট হাতে লম্বা সময় ধরে টানা ব্যর্থ হওয়ায় বাদ পড়লেন তিনি। শানাকার পাশাপাশি দলে ফেরানো হয়েছে চামিকা করুনারত্নেকেও।

বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যকার টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে আগামী ১০ জুলাই। সিরিজের বাকি ম্যাচদুটি হবে ১৩ ও ১৬ জুলাই।

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য শ্রীলঙ্কার স্কোয়াড: চারিথ আসালঙ্কা (অধিনায়ক), দিনেশ চান্দিমাল, কমিন্দু মেন্ডিস, কুশাল মেন্ডিস, পাথুম নিশাঙ্কা, ইশান মালিঙ্গা, বিনুরা ফার্নান্দো, জেফরি ভ্যান্ডারসে, মাথিশা পাথিরানা, নুয়ান থুসারা, কুশাল পেরেরা, আভিস্কা ফার্নান্দো, দাসুন শানাকা, চামিকা করুনারত্নে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিথ ওয়েলেলাগে ও মাহিশ থিকসানা।

‘দুঃখিত বাংলাদেশ’, পাকিস্তানের কাছে হারের পর শ্রাবণের আবেগঘন পোস্ট

রবিনের অভিষেক, তিন পেসারের একাদশে তাইজুল বাদ

স্যান্ডপেপার-কাণ্ডে খাজার দাবির পক্ষে সেয়ার্স, বললেন ‘সবাই জানত’

সাইফের নেতৃত্বে রাইজিং স্টার্স টুর্নামেন্টে যাচ্ছে 'এ' দল

এই হার ভীষণ হৃদয়বিদারক: হামজা

রোনালদোবিহীন প্রথম ম্যাচেই পর্তুগালের বড় হার

স্যান্ডপেপারের আঁচড়ে ‘ক্ষতবিক্ষত’ অস্ট্রেলীয় ক্রিকেট

প্রোটিয়া ডেরায় বাংলাদেশের কঠিন পরীক্ষা

ছোট পর্দায় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের সঙ্গে থাকছে স্পেন-ইংল্যান্ড মহারণ

এবার কোচ হিসেবে সাফ জিততে চান মুসা