হোম > খেলা

প্রতিপক্ষের ভুলে জিতল বার্সা

স্পোর্টস ডেস্ক

অবনমন অঞ্চলের দল লিগানেসের বিপক্ষে নিজেদের চেনা ছন্দই দেখিয়েছে বার্সেলোনা। নিচের সারির দলটির বিপক্ষে আধিপত্য ধরে রেখে একের পর এক দারুণ সব আক্রমণ করে তারা। কিন্তু নিজেদের ভুলে একবারও জালের দেখা পায়নি কাতালানদের কোনো ফুটবলার। এরপরও জয় বঞ্চিত হয়নি। প্রতিপক্ষের ভুলে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে হান্সি ফ্লিকের দল।

এস্তাদিও মিউনিসিপাল দে বুতার্কে প্রথমার্ধে বেশ কয়েকবার এগিয়ে যাওয়ার সুযোগ পায় বার্সা। কিন্তু লামিনে ইয়ামাল, ফেরমিন লোপেজ, জুলস কুন্দদের ফিনিশিংয়ে ব্যর্থতার কারণে হতাশ হতে হয় তাদের। বিচ্ছিন্ন কিছু আক্রমণ করলেও লিগানেসও পায়নি জালের দেখা। অবশেষে বিরতি থেকে ফেরার তিন মিনিটের মাথায় ম্যাচের একমাত্র গোলটি হয়। বক্সে বাড়ানো রাফিনফার পাস বিপদমুক্ত করতে গিয়ে নিজেদের জালে বল জড়ান স্বাগতিকদের ডিফেন্ডার সায়েঞ্জ। শেষ পর্যন্ত আর এই গোলটার শোধ দিতে পারেনি মৌসুমের প্রথম দেখায় বার্সাকে হারানো লিগানেস।

ভাগ্যক্রমে পাওয়া এই জয়ে রিয়াল মাদ্রিদের চেয়ে ৭ পয়েন্ট এগিয়ে গেল বার্সা। ৩১ ম্যাচে তাদের সংগ্রহ ৭০ পয়েন্ট। দুইয়ে থাকা লস ব্লাঙ্কোসদের নামের পাশে শোভা পাচ্ছে ৬৩ পয়েন্ট। এক ম্যাচ কম খেলেছে তারা৷ ৬০ পয়েন্ট নিয়ে তিনে অবস্থান করছে অ্যাতলেটিকো মাদ্রিদ। লিগানেসের সংগ্রহ ২৮ পয়েন্ট। ১৯ এ অবস্থান তাদের।

স্পোর্টিংয়ের সঙ্গে ড্র করেও সেমিফাইনালে আর্সেনাল

রিয়ালকে বিদায় করে সেমিফাইনালে বায়ার্ন

বিশ্বকাপের আগে আইনি মারপ্যাঁচে মেসি

টিভিতে পিএসএলসহ ইউরোপা লিগের যত খেলা

আবেদন মিন্টুর, মারুফের ‘না’

ওপেনিংয়ে থিতু সাইফ-তানজিদ

বিশ্ব ক্রিকেটে ভারতের একচ্ছত্র আধিপত্য, উইজডেনের রিপোর্টে চাঞ্চল্য

ক্রিকেটের ক্লাব বিশ্বকাপ দেখতে চান স্মিথ

বিসিবিতে অদলবদলে অবাক নন কোচ সিমন্স

সম লড়াইয়ের অপেক্ষায় নিউজিল্যান্ড