হোম > খেলা

ক্যারম ফেডারেশনের উদ্যোগে ‘জুলাই স্মৃতি ক্যারম টুর্নামেন্ট’

স্পোর্টস রিপোর্টার

বাংলাদেশ ক্যারম ফেডারেশনের উদ্যোগে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫’ উদযাপন উপলক্ষ্যে আয়োজিত হতে যাচ্ছে ‘জুলাই স্মৃতি ক্যারম টুর্নামেন্ট ২০২৫’। আগামী ৩১ জুলাই হতে ০২ আগস্ট পর্যন্ত তিনদিনব্যাপী মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামের বাংলাদেশ ক্যারম ফেডারেশনের প্রশিক্ষণ কক্ষে (২৬৬ নং কক্ষ) আয়োজিত হবে এ টুর্নামেন্ট। ৩১ জুলাই বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় ফেডারেশনের প্রশিক্ষণ কক্ষে টুর্নামেন্টের উদ্বোধন করা হবে।

ক্যারম টুর্নামেন্টটি নক-আউট পদ্ধতিতে পুরুষ একক ও মহিলা একক ইভেন্ট ভিত্তিতে অনুষ্ঠিত হবে। আগ্রহী খেলোয়াড়দের এন্ট্রি ফি ধরা হয়েছে দুইশত টাকা। এন্ট্রি ফি পরিশোধ করে নাম নিবন্ধন করে টুর্নামেন্টে অংশগ্রহণ করতে হবে।

টুর্নামেন্টের প্রতিটি খেলায় আন্তর্জাতিক নিয়ম অনুসরণ করা হবে। খেলায় আম্পায়ারের সিদ্ধান্তই চূড়ান্ত মর্মে বিবেচিত হবে। প্রতিটি খেলা ৩ গেমে ৮ বোর্ড বা ২৫ পয়েন্ট (যেটি আগে হয়) ভিত্তিতে অনুষ্ঠিত হবে। পুরুষ একক ও মহিলা একক ইভেন্টে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীকে পুরস্কৃত করা হবে। পুরস্কার হিসেবে রয়েছে প্রাইজবন্ড, ট্রফি ও সনদপত্র।

প্রথম স্থান অধিকারী ১০ হাজার টাকার প্রাইজবন্ডের সঙ্গে পাবেন ট্রফি ও সনদপত্র, দ্বিতীয় এবং তৃতীয় স্থান স্থান অধিকারী একইভাবে যথাক্রমে ৭ হাজার এবং ৫ হাজার টাকার প্রাইজবন্ড, ট্রফি ও সনদপত্র পাবেন।

জুলাই স্মৃতি ক্যারাম টুর্নামেন্ট কমিটির আহবায়ক মোঃ হাফিজুর রহমান জানান, টুর্নামেন্ট চলাকালে ফেডারেশন হতে খেলোয়াড়দের দুপুরের খাবার সরবরাহ করা হবে। ঢাকার বাইরের আগত খেলোয়াড়দের জন্য থাকছে আবাসিক সুবিধা।অংশগ্রহণকারী প্রত্যেক খেলোয়াড়কে টি-শার্টও সরবরাহ করা হবে।

বিসিবির বোর্ডসভা কাল

বাংলাদেশ-ভারত ফাইনালে মুখোমুখি আজ

মুস্তাফিজ ইস্যুতে ভুল স্বীকার করে দুঃখ প্রকাশ আইপিএল চেয়ারম্যানের

সরাসরি উপভোগ করা যাবে বাংলাদেশ-ভারত ফাইনালসহ আরও যত ম্যাচ

দায়িত্ব ছাড়লেন ইতালির ফুটবল প্রধান গ্রাভিনা

ফিফা র‌্যাঙ্কিংয়ে শীর্ষে ফ্রান্স, পেছাল আর্জেন্টিনা-ব্রাজিল-বাংলাদেশ

পদত্যাগ হিড়িকে বিসিবিতে অস্তিরতা

আর্জেন্টিনা ও মেসির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

বিশ্বকাপ টিকিটের আকাশছোঁয়া দাম, এক টিকিটই লক্ষাধিক টাকা

নিচের স্তরেও প্রতিনিধি চায় কোয়াব