হোম > খেলা

ফাহমিদুলের ফেরা প্রসঙ্গে যা বললেন কাবরেরা

স্পোর্টস রিপোর্টার

সৌদি আরবে এক সপ্তাহের কন্ডিশনিং ক্যাম্প করেও জাতীয় দলের চূড়ান্ত স্কোয়াডে জায়গা হয়নি ফাহমিদুল ইসলামের। যেটা নিয়ে গত দুদিন ধরে নানা আলোচনা সমালোচনায় মুখর দেশের ফুটবলাঙ্গন। বাংলাদেশ দলের প্রধান কোচ হ্যাভিয়ের কাবরেরা মনে করেন, জাতীয় দায়িত্বের জন্য প্রস্তুত হতে আরও সময় লাগবে ফাহমিদুলের।

ফাহমিদুলের বাদ পড়া ইস্যুতে সাংবাদিকদের কাবরেরা বলেন, ‘ফাহামিদুলকে আনা হয়েছিল। আমি তাকে এক মাস ধরে দেখছিলাম। তার ক্লাব ও ক্লাবের পরিচালের সঙ্গে কথা বলেছি। আমি তাকে ভালো ভাবে জানি আসার আগেই। সে আমাদের সঙ্গে এক সপ্তাহ ছিল। জাতীয় দলের সঙ্গে অনুশীলন করেছে। আমি তাকে দেখেছি, ভালো ভাবে জেনেছি। তবে শেষে আমি এই সিদ্ধান্ত নিয়েছি যে, তার জন্য আরো সময় প্রয়োজন দলের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য।’

কাবরেরা আরও বলেন, ‘সে খুবই প্রতিভাবান খেলোয়াড়। তার বয়স ১৮। সে আন্তর্জাতিক দলে ভবিষ্যতে জায়গা করে নেবে। এখন ভারতে ম্যাচের চ্যালেঞ্জের জন্য তার চেয়ে আমাদের দলে খেলোয়াড় ভালো ভাবে প্রস্তুত আছে। ফাহামিদুল আমাদের দলের অংশ। তবে তাকে প্রস্তুত হতে বেশি সময় প্রয়োজন পরবর্তীতে ডাক পাওয়ার জন্য।’

আরেক প্রশ্নের জবাবে কাবরোর বলেন, ফামিদুলের দলে ফেরার সুযোগ নেই।

মেসির ফাউল নিয়ে ফিফার কাছে আলজেরিয়ার অভিযোগ

অস্ট্রিয়া ম্যাচে নেই মন্তিয়েল, দুশ্চিন্তায় স্কালোনি

গ্রুপসেরা হওয়ার লক্ষ্য আনচেলত্তির

ঘুরে দাঁড়াতে মরিয়া কুরাসাও, সামনে ইকুয়েডর

বিশ্বমঞ্চে ব্রাজিলের গোলের রাজত্ব পুনরুদ্ধার

শত সমালোচনার জবাবে যা বলছেন রোনালদো

রাফিনহার ইনজুরি নিয়ে যা বললেন আনচেলত্তি

ঐতিহাসিক ‘হাজারতম’ ম্যাচের অপেক্ষায় ফুটবল বিশ্ব

বাংলাদেশ হকির কিংবদন্তি আব্দুস সাদেক মারা গেছেন

সব শঙ্কা কাটিয়ে স্কটল্যান্ড ম্যাচেই ফিরছেন নেইমার